,

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে সতর্কবার্তা!

 
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে সতর্ক থাকতে একটি বার্তা পাঠানো হয়েছে। আজ সোমবার এক ই-মেইলের মাধ্যমে শিক্ষকদের কাছে এই বার্তা পাঠান বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোহাম্মদ সাহুল আফজাল।

download

ওই বার্তায় জানানো হয়, ড. তারেম আহমেদ নামের একজন শিক্ষক বার্তাটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছেন। তারেম আহমেদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। এক বার্তায় তিনি লিখেছেন, ‘ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিএনজি অটোরিকশার কিছু ড্রাইভার সন্দেহজনক আচরণ করছেন বলে সম্প্রতি আমি কয়েকটি ঘটনার কথা শুনেছি। আমার এক বন্ধু শঙ্কা প্রকাশ করেছেন যে, সম্ভবত ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা সিএনজি ড্রাইভারের ছদ্মবেশে বের হয়েছে। আমার মনে হয় ব্র্যাক ইউনিভার্সিটির সদস্যদের এ বিষয়ে যথাযথভাবে সতর্ক করা দরকার।’

20_136166

 

ড. তারেম আহমেদের এই বার্তাই ফরোয়ার্ড করেছেন রেজিস্ট্রার মোহাম্মদ সাহুল আফজাল। এ বিষয়ে রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আজ সোমবার বিকাল পর্যন্ত ই-মেইলের বিষয়ে কিছুই জানতেন না ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত। বিকালে তিনি গণমাধ্যমের ফোন পেয়ে বিষয়টি সম্পর্কে অবগত হন। সারাদিন ব্যস্ততার কারণে ই-মেইল দেখার সুযোগ পাননি বলে জানান তিনি। তবে এক পর্যায়ে তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলে গণমাধ্যমকে ই-মেইলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ইমেইলটি তিনি নিজে এখনো দেখেননি, তবে অন্য ফ্যাকাল্টি মেম্বাররা জানিয়েছেন যে, রেজিস্ট্রার এ রকম একটি মেইল পাঠিয়েছেন। সেটিও আরেকজন ফ্যাকাল্টি মেম্বারের পাঠানো মেইল যা তিনি ফরোয়ার্ড করেছেন।

এই ধরনের সতর্কবার্তা পাঠানোর মতো কোনো সুনির্দিষ্ট হুমকি বা অভিযোগ পাওয়া গেছে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সাংবাদিকদের বলেছেন, ‘রেজিস্ট্রার সাহেব যেহেতু পাঠিয়েছেন ডেফিনেটলি এটার পেছনে কোনো কারণ আছে।’

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শীর্ষ নিউজকে বলেন, এ ধরনের কোন ঘটনা আমাদের জানা নেই। এ ধরনের ঘটনা হলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে ফোন করতো। কিন্তু এখন পর্যন্ত কেউ কোন তথ্য বা অভিযোগ করেননি বলে জানান তিনি।

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক শীর্ষ নিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ব্রিটিশ কাউন্সিলের আশপাশে সিএনজিচালকদের বিষয়ে যা বলা হচ্ছে, এ ধরনের কোনো অভিযোগ কেউ করেননি বা পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে