,

আমরা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি: তথ্যমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এই মুহূর্তে যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক। তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধে হারা যাবে না।রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘জঙ্গিবাদের উত্থানে নাগরিক সমাজের করণীয়’ এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

Hasanulhaq20160613090648

 

অনুষ্ঠানে শিক্ষক নিরাপত্তা বিশ্লেষক ধর্মীয় নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে হাসানুল হক বলেন, তিন হাজার বছরের সংস্কৃতি, আট শ বছরের ইসলাম আর স্বাধীনতার মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ ধ্বংস করতে চায় জঙ্গিরা। এই যুদ্ধে কারও নিরপেক্ষ থাকার সুযোগ নেই। জঙ্গিরা মানুষের ঐক্য ভয় পায়। তাই তারা ঈদের জামাত, মেলা, উৎসব ও সিনেমা হলে হামলা চালাচ্ছে। এই যুদ্ধে জিততে হলে শুধু জঙ্গিদের নয়, তাদের পৃষ্ঠপোষকদেরও ধ্বংস করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘উন্নত দেশগুলোও এই সমস্যায় হিমশিম খাচ্ছে। গুলশান, শোলাকিয়ায় আমরা হোঁচট খেয়েছি। কিন্তু আমরা হারব না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা