বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস নির্মূলে আরো তৎপর হবে জাপান

 
আন্তর্জাতিক ডেস্ক :গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসি হামলায় নিহত ৭ জাপানি নাগরিকের মরদেহ টোকিওর হানেদা বিমানবন্দরে পৌঁছেছে। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিসিদা, জাইকা প্রধান সিনিচি কিতাওকা, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমাসহ দেশটির পদস্থ কর্মকর্তারা মরদেহ গ্রহণ করেন। এ সময় তারা এক মিনিট নিরবে দাঁড়িয়ে থেকে প্রয়াত নাগরিকদের প্রতি সম্মান জানান।

পরে উপস্থিত সংবাদকর্মীদের জাপানের পররাষ্ট্র বলেন, ‘সন্ত্রাসী হামলায় মূল্যবান জীবনহানি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মর্মাহত এবং ক্ষুব্দ।’ এ সময় বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন নিহতদের স্বজনরা।

 

2016_07_05_13_48_48_XAb7DoZFBmdK9JhuKukiAmrusv0dFX_original

গত শুক্রবার (১ জুন) রাত ৯টার দিকে ঢাকার গুলশানে অভিজাত হলি অর্টিসান রেস্টেুরেন্ট বেকারিতে হঠাৎ হামলা চালিয়ে সেখানে রাতের খাবারের জন্য অপেক্ষমান দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে সন্ত্রাসীরা। পরে জিম্মিদের ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়। নিহত ১৭ বিদেশি নাগরিকের মধ্যে ৭ জন জাপানি। সেখানে উপস্থিত জাপানি নাগরিক ওতানা ভাগ্যক্রমে বেঁচে যান তামোকি ওতানাবে, মঙ্গলবার তিনি দেশে ফেরেন।

নিহত জাপানি ৭ নাগরিক হচ্ছেন- তানাকা হিরোশি, ওগাসাওয়ারা, শাকাই ইউকু, কুরুসাকি নুবুহিরি, ওকামুরা মাকাতো, শিমুধুইরা রুই ও হাশিমাতো হিদেইকো। নিহতদের ৬ জন ঢাকায় মেট্রোরেলের পরামর্শক হিসেবে কাজ করছিলেন। একজন একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্মী।

এদিকে, মঙ্গলবার (৫ জুলাই) দেশটির মন্ত্রিসভার বৈঠকে ঢাকায় সন্ত্রাসী হামলায় ৭ নাগরিক হত্যা গুরুত্ব পায়। বৈঠকে প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাপান সরকারের অবস্থান অনঢ়।’ সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো ছাড় নয় জানিয়ে সিনজো অ্যাবে বলেন, ‘সন্ত্রাসবাদ নির্মূলে আন্তর্জাতিক পরিমণ্ডলে সহযোগিতা বাড়াতে কাজ করছে জাপান।’

ঢাকায় সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার সদস্যদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে।

এদিকে, জাইকা প্রধান সিনিচি কিতাওকা উপস্থিত সংবাদকর্মীদের জানান, বিশ্বজুড়ে উন্নয়ন প্রকল্পে কর্মরত জাইকার জাপানি কর্মীদের নিরাপত্তা বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে।

সেখানে উপস্থিত দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেন, ‘বিশ্বজুড়ে আগাম তথ্য সংগ্রহে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ