,

ব্রিটিশ মুদ্রা পাউন্ডের আবারো দরপতন

আন্তর্জাতিক ডেস্ক :গত সপ্তাহে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ইস্যুতে গণভোটে ইইউ ত্যাগের সিদ্ধান্তের পর সাথে সাথে দরপতন হয়েছিল ব্রিটিশ মুদ্রা পাউন্ডের। ডলারের বিপরীতে ঐ পতন ছিল গত ৩১ বছরের ইতিহাসে এই প্রথম। এবার আরও দরপতন হয়েছে পাউন্ডের।ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, পাউন্ডের দাম পড়ে গেছে ১.৩১ ডলারেরও নিচে। মূলত ব্রেক্সিট ইস্যুতে তৈরি হওয়ায় অর্থনৈতিক অস্থিতিশীলতাই এর জন্য দায়ী। ব্রিটেন ইউরোপ ত্যাগ করছে সিদ্ধান্ত হওয়ার পরপরই বিদেশিরা প্রচুর পরিমাণ বিনিয়োগকৃত বৈদেশিক মুদ্রা তুলে নিয়েছে ব্রিটেনের বাজার থেকে।

2016_07_05_19_39_50_XLRFFDUPnam2Wz5Q7lpP5NoKWI4mkv_original

ব্যাংক অব ইংল্যান্ডের অর্থনৈতিক স্থিতিশীলতার রিপোর্টে ব্রেক্সিট পরবর্তী অর্থনীতির নিম্নগতি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, কিছু সমস্যা এমনভাবে দানা বাঁধতে শুরু করেছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে।

শেষবার পাউন্ডের মূল্য ১.৩১ ডলারেরও নিচে নেমেছিল ১৯৮৫ সালে। ব্রিটিশ বহুজাতিক বীমা কোম্পানি আভিভা তাদের বাণিজ্য বন্ধ ঘোষণা করার পরেই মূলত বিশাল ঝাঁকি খায় ব্রিটেনের অর্থনীতি। আভিভার বিনিয়োগ ছিল (১.৮ বিলিয়ন) ১৮শ কোটি পাউন্ড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা