,

এভারেস্ট জয় নিয়ে জালিয়াতি!

 
আন্তর্জাতিক ডেস্ক :এভারেস্ট জয় করা নিয়ে ভারতীয় এক দম্পতির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। তারা এভারেস্টের চূড়ায় ওঠার দাবি করলেও এই দাবি ভুয়া বলে অভিযোগ করেছে অন্য পর্বতারোহীরা। বিষয়টি তদন্ত শুরু করছে ভারতের পুনে শহরের পুলিশ।দিনেশ এবং তারাকেশ্বরী রাঠোর নামের এই স্বামীস্ত্রী দাবি করেছেন তারা গত ২৩শে মে এভারেস্টের চূড়ায় ওঠেন। এতে করে তারা বনে যান প্রথম ভারতীয় দম্পতি যারা এক সঙ্গে এভারেস্টে জয় করেছেন।

full_1468122419_1463805723

কিন্তু অন্যান্য পর্বতারোহীরা অভিযোগ করেছেন, এভারেস্ট জয়ের যেসব ছবি এই দম্পতির প্রচার করেছে, সেগুলো আসলে ভুয়া, কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার করে এসব ছবি তৈরি করা হয়েছে।তবে দিনেশ এবং তারাকেশ্বরী রাঠোর এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এভারেস্ট যাত্রায় তাদের যে শেরোপা গাইড ছিলেন, তারাও দাবি করছেন, এই দম্পতি আসলেই এভারেষ্ট জয় করেছেন।

 

 

দিনেশ এবং তারকেশ্বরি রাঠোর দুজনেই ভারতের পুনেতে পুলিশে চাকুরি করেন। পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, নেপালের পর্যটন বিভাগ থেকে এই দম্পতির এভারেষ্টে জয়ের একটি সার্টিফিকেট রয়েছে। তারা এটা নিয়ে গত ৫ই জুন সংবাদ সম্মেলনও করেছিলেন।কিন্তু পুনের আরেক পর্বতারোহী সুরেন্দ্র বলছেন, তাদের এভারেস্ট জয়ের দাবি নিয়ে সন্দেহ আছে। তাদের এভারেস্টের জয়ের দিন এবং সংবাদ সম্মেলনে ঘোষণার দিনের সময়ের ব্যবধানই এই সন্দেহ জাগিয়েছে। তাছাড়া ছবিগুলোও ফটোশপ করা হয়েছে বলে সন্দেহ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা