,

১,১০৯ ক্যারেটের বিশ্বের বৃহত্তম হীরকখণ্ড

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় হীরকখন্ডটি কত বড়? গত বছর আফ্রিকার দেশ বোতসোয়ানার একটি খনিতে পাওয়া গিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় হীরার এই টুকরোটি। এর নাম লেসেডি লা রোনা।১,১০৯ ক্যারেটের এই হীরা আকারে একটি টেনিস বলের সমান হবে। ধারণা করা হয়, এই হীরকখণ্ডটি আড়াইশো কোটি বছরের পুরনো।

 

2016_06_29_20_43_41_EjmOHUCfAEDjQDWABnQOsDeJ5TmkE2_original

আজ লন্ডনে নিলামে তোলা হবে এটি। এর আগে এতবড় হীরকখন্ড কখনো নিলামে তোলা হয়নি। নিলামে এর দাম ৭ কোটি ডলার (৫২ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। হীরা বিক্রির অর্থের ষাট শতাংশ পাবে বোতসোয়ানার সরকার।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় যে হীরকখন্ডটি ছিল, সেটি পাওয়া গিয়েছিল ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার এক খনিতে। ৩,১০৬ ক্যারেটের ঐ হীরার টুকরোকে পরবর্তীতে কেটে ৯ খন্ডে ভাগ করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বড় খন্ডটির নাম ‘গ্রেট স্টার অব আফ্রিকা’। ঐ খণ্ডটি বর্তমানে ব্রিটেনের টাওয়ার অব লন্ডনে রক্ষিত রানির রাজদন্ডে শোভা পাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা