,

তুরস্কে বিমানবন্দরে হামলায় আইএসকে সন্দেহ

696c01310c353fb6af9c92b053be8a26-Istanbul-03আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে গুলি ও বোমা হামলায় ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দেড় শ মানুষ। গতকাল মঙ্গলবার রাতের রক্তক্ষয়ী এই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সন্দেহ করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

দেশটির কর্মকর্তাদের ভাষ্য, তিন হামলাকারী বিমানবন্দরের টার্মিনালের ভেতরে ও বাইরে প্রথমে নির্বিচারে গুলি ছোড়ে। তাদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে হামলাকারীরা বোমায় নিজেদের উড়িয়ে দেয়।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন নিরীহ লোকজনকে লক্ষ্য করে চালানো এই হামলা একটি গর্হিত কাজ। এ হামলা একটি পরিকল্পিত সন্ত্রাসী কাজ।

বিমানবন্দরে সাংবাদিকদের বিনালি ইলদিরিম বলেন, প্রাথমিক তথ্যে দেখা যায়, তিন আত্মঘাতী বোমা হামলাকারী গুলি ছোড়ার পর নিজেদের উড়িয়ে দিয়েছে। হামলাকারীরা ট্যাক্সিতে করে বিমানবন্দরে আসে। প্রাথমিক তথ্য আইএসের জড়িত থাকার বিষয়টি ইঙ্গিত করছে।

হামলার প্রাথমিক তদন্ত সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী দুই কর্মকর্তার ভাষ্য, এখন পর্যন্ত কোনো প্রমাণ না পেলেও এই হামলার জন্য আইএসকে সন্দেহের শীর্ষে রাখা হয়েছে।

নাম প্রকাশ না করা ওই মার্কিন কর্মকর্তারা বলেন, নিরীহ লক্ষ্যের (সফট টার্গেট) বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলাকারীদের ব্যবহারের বিষয়টি আইএসের সঙ্গেই বেশি যায়। অন্য সন্দেহভাজন নিষিদ্ধ পিকেকে সাধারণত সরকারি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা চালায়।

হামলার পর নয় ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে এই হামলা একটি মোড় ঘোরানো ঘটনা হিসেবে কাজ করা উচিত।

এরদোয়ান বলেন, ‘আজ ইস্তাম্বুলে যে বোমা বিস্ফোরিত হলো, তা বিশ্বের যেকোনো শহরে হতে পারত।’

হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে তুরস্কের প্রধানমন্ত্রী জানান, অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর। হামলার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে বিদেশিরা থাকতে পারেন।

তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেন, হামলায় কমপক্ষে ১৪৭ জন আহত হয়েছে।

দেশটির এক কর্মকর্তার ভাষ্য, হামলায় নিহত ব্যক্তিদের অধিকাংশই তুরস্কের নাগরিক। তবে নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশিরাও আছে।

হামলায় যেসব বিদেশি নাগরিক নিহত হয়েছে, তাদের পরিচয় জানা যায়নি।

হামলার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে। হামলা থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করে।

হামলার পর বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কিছু ফ্লাইট অন্যত্র সরিয়ে দেওয়া হয়। পরে দেশটির প্রধানমন্ত্রী জানান, বিমান চলাচল ফের শুরু হয়েছে।

হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা তুরস্কের পাশে থাকার ঘোষণা দিয়েছে। জার্মানি থেকেও একই ধরনের ঘোষণা এসেছে।

সন্ত্রাস-উগ্রবাদের বিরুদ্ধে বৈশ্বিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা