,

দিল্লিতে বাবা-মার কাছে ফেরত যাচ্ছে সনু

95নিউজ ডেস্ক : ২০১০ সালের ২৩ মে নয়া দিল্লি থেকে নিখোঁজ হয় শিশু সনু। অবশেষে তার খোঁজ মেলে বাংলাদেশের বরগুনায়। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে বাবা-মায়ের কোলে ঠাঁই মিলতে যাচ্ছে তার। শিশু সনুকে মা-বাবার কাছে তুলে দিতে ভারতীয় হাই কমিশনের জিম্মায় দিয়েছেন আদালত।

ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্তের আবেদনের প্রেক্ষিতে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবু তাহের মঙ্গলবার এ আদেশ দেন।

সনুর আইনজীবী সঞ্জীব দাশ জানান, সনু ভারতের রাজধানী দিল্লির নিউ সীমাপুর যুগি এলাকার বাসিন্দা মাহমুদ ও মাধুরী মমতাজের ছেলে। ২০১০ সালের ২৩ মে হারিয়ে যায়।

রহিমা বেগম ও আকলিমা বেগম নামের দুই বোন সনুকে দিল্লি থেকে বরগুনার বেতাগী উপজেলার গেরামর্দন গ্রামে নিয়ে আসেন।

সেখানে নির্যাতনের কারণে সনু এক পর্যায়ে জামালউদ্দিন নামে ওই এলাকার একজনের কাছে আশ্রয় নেয়।

ওই ব্যক্তিই যশোরের মানবপাচারবিরোধী সংগঠন রাইটস এবং ঢাকায় মানবাধিকার কমিশনে যোগাযোগ করেন। নয়া দিল্লি গিয়ে সনুর বাবা-মারও খোঁজ বের করেন তিনি।

এর মাঝে গত বছর ২২ ডিসেম্বর বরগুনার একটি আদালতের আদেশে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে ঠাঁই হয় সনুর।

রাইটসের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে যোগাযোগের পর তিনি পদক্ষেপ নিলে ভারতীয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

পরে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে গিয়ে সনুর সঙ্গে দেখা করেন। তারপর তাকে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে