,

বিশ্বের প্রথম ‘বৈদ্যুতিক রাস্তা’ সুইডেনে

photo-1467096578নিউজ ডেস্ক : প্রযুক্তি দুনিয়ায় চলছে বৈদ্যুতিক যান তৈরির ধুম। গুগল তৈরি করছে স্বয়ংক্রিয় গাড়ি। অনেক দিন ধরে বিষয়টি নিয়ে গবেষণা করছে গুগল। এ ছাড়া অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টেসলাও কাজ করছে বৈদ্যুতিক গাড়ি নিয়ে।

কিন্তু কিছু কিছু যানবাহনের আকার এতই বড় যে সেগুলোকে সম্পূর্ণভাবে বৈদ্যুতিক গাড়িতে পরিণত করা সম্ভব নয়। সে কথা মাথায় রেখেই এবার সুইডেনে চালু করা হয়েছে বৈদ্যুতিক রাস্তা, যেখানে যেকোনো আকারের বাহনকেই বিদ্যুতের মাধ্যমে চালানো যাবে।

ট্রাক ও বাস নির্মাতা প্রতিষ্ঠান স্ক্যানিয়ার সঙ্গে মিলে সুইডেন সরকার তৈরি করেছে দুই কিলোমিটারের বিশেষ সড়ক, যাকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম বৈদ্যুতিক রাস্তা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

বৈদ্যুতিক রাস্তার জন্য তৈরি করা হয়েছে আলাদা একটি লেন। এই লেন ধরে টানা হয়েছে বৈদ্যুতিক তার। আর যখন এসব তারের সঙ্গে ট্রাক, বাস বা অন্য কোনো বাহনকে যুক্ত করে দেওয়া হয়, তখন সেটা সম্পূর্ণভাবে বিদ্যুৎ চালিত বাহনে পরিণত হয়।

অবশ্য এ ধরনের উদ্যোগ এটাই প্রথম নয়। যুক্তরাষ্ট্রের সিয়াটলে ১৯৪০ সাল থেকে এ ধরনের বৈদ্যুতিক ট্রলিবাস চলছে। তবে রাস্তায় আলাদাভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে লেন তৈরি করে বাহন চালানোর আইডিয়াটি নতুন।

সুইডেন এ কাজ করছে, কারণ ২০৩০ সালের মধ্যে তারা তেলেচালিত সব যানবাহন রাস্তা থেকে তুলে নিতে চাইছে। পরিবেশ রক্ষার জন্যই এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

বৈদ্যুতিক রাস্তার এই পদ্ধতি কাজে লাগাতে পারলে ভবিষ্যতে গণপরিবহনের ক্ষেত্রে পরিবেশদূষণ ছাড়াও অধিক পরিমাণে যাত্রী চলাচলের ব্যবস্থা করা যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা