,

জেনে নিন আপনার এনআইডিতে কতটি সিম নিবন্ধিত

 

নিজস্ব প্রতিবেদক : সিম বায়োমেন্ট্রিক নিবন্ধন নিয়ে নানা অনিয়মের খবর পাওয়া যাচ্ছে। একজনের ন্যাশনাল আইডিতে নিবন্ধিত হয়ে যাচ্ছে আরেকজনের সিম! এমনকি নিবন্ধিত সিম কিনতে পাওয়া যাচ্ছে এমন প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে এসেছে। আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে কতটি সিম নিবন্ধন হয়েছে তা আগামী ৭ জুলাই থেকে জানা যাবে। তবে তার আগে আপনি এ তথ্য জেনে নিতে পারেন মুহূর্তেই। প্রাথমিক অবস্থায় দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক এবং তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এ সেবা চালু করেছে। তবে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনও কোন ঘোষণা দেওয়া হয়নি। এখন কোন গ্রাহকের আইডিতে অপরিচিত কোন সিম নিবন্ধিত হলে গ্রাহক চাইলে সেটা উত্তোলন বা বন্ধ করে দিতে পারবেন।

আঙ্গুলের-ছাপ-পদ্ধতিতে-সিম-নিবন্ধন-বৈধ

বাংলালিংক গ্রাহকরা তাদের মোবাইলে *1600*2# ডায়াল করলে ফিরতি একটি এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন কোন কোন সিম একটি এনআইডির তত্ত্বাবধায়নে নিবন্ধিত হয়েছে। অন্যদিকে রবির গ্রাহকরা *1600*3# ডায়াল করলে মোবাইল স্ক্রিনেই দেখিয়ে দেবে এক আইডিতে কোন কোন সিম নিবন্ধিত হয়েছে। আপাতত এই দুটি অপারেটর সেবাটি চালু করলেও শিগগির অন্যান্য অপারেটররাও এ সেবাটি চালু করবে বলে জানা গেছে।

 

 

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় নিবন্ধিত সিম বিক্রির খবর পাওয়া যাচ্ছে। এক জনের সিম অন্য আরেকজনের নামে নিবন্ধনের খবরও পাওয়া যাচ্ছে। নিবন্ধিত সিম জালিয়াতি করে অর্থ আত্মসাতের ঘটনাও জানা গেছে। তবে অপারেটরগুলো তাদের গ্রাহকদের এক এনআইডিতে কতগুলো এবং কোন কোন সিম নিবন্ধিত হয়েছে সে খবর জানিয়ে দিলে এ ধরণের সমস্যা সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা