,

এবার হিলারিকে সমর্থন সিনেটর ওয়ারেনের

warrenআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে সম্ভাব্য মনোনিত প্রার্থী হিলারি ক্লিনটনকে এবার সমর্থন দিলেন দলটি থেকে একদা মনোনয়ন প্রত্যাশী ম্যাসাচুসেটস সিনেটর এলিজাবেথ ওয়ারেন। সেইসঙ্গে রিপাবলিকান দল থেকে মনোনিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে সকল ডেমোক্রেটকে হিলারির পেছনে একত্রিত হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের পর সিনেটর ওয়ারেন হিলারির প্রতি নিজের এ সমর্থন ব্যক্ত করেন। খবর সিএনএন’র

হিলারির প্রতি সমর্থন দিয়ে সিনেটর ওয়ারেন বলেন, ‘অামি এই লড়াইয়ে শামিল হতে ও হিলারিকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য সর্বাত্মক পরিশ্রম করতে প্রস্তুত আছি। সেইসঙ্গে ডোনাল্ড ট্রাম্প যাতে হোয়াইট হাউসের ধারেকাছেও যেতে না পারে তা নিশ্চিত করতে কাজ করে যাবো।’

এর আগে গতকাল বৃহস্পতিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে আসীন হতে হিলারিই সবচেয়ে যোগ্যতম ব্যক্তি বলে নিজের সমর্থন ব্যক্ত করে এমন মন্তব্য করেন ওবামা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা