,

আইএসে যোগ দিয়েছে ৭০০ নারী

 

আন্তর্জাতিক ডেস্ক :পৃথিবীর অনেক দেশ থেকেই লোক নিয়োগ করেছে ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। তিউনিসিয়া থেকেও প্রায় ৫ হাজার মানুষ গিয়ে ভিড়েছে তাদের দলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এদের মধ্যে ৭০০ জনই নারী।এই নারীরা লিবিয়ার মত পার্শ্ববর্তী দেশে ভ্রমণের নামে হুট করেই পরিবার পরিজন ত্যাগ করে গিয়ে যোগ দেন আইএসে। পালিয়ে আইএসে যোগ দিয়েছেন এমন এক মেয়ের মা ওলফা হামরানি বলেছেন, ‘আমার সন্তান চলে যাওয়ার পরে ঘরে আর হাসি নেই। আমার মরে যেতে ইচ্ছা করে। আমার আরও দুই মেয়ে আছে, তারা না থাকলে হয়তো মরতাম।’

full_325623872_1465523041

 

হামরানির এক মেয়ের বিয়ে হয়েছিল আইএসের এক যোদ্ধার সাথে। গত বছর তিউনিসিয়ায় পর্যটকদের উপরে চালানো এক হামলায় ঐ স্বামী জড়িত ছিল বলে সন্দেহ করা হয়।তবে হামরানির ঐ মেয়ে আইএসে যোগ দিতে ঘর থেকে পালিয়ে পরবর্তীতে লিবিয়ার ত্রিপলিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের সময় তার সাথে তার ৫ মাস বয়সী মেয়ে শিশুও ছিল।

 

হামরানির এখনকার একমাত্র উদ্বেগ হচ্ছে তার ছোট মেয়েকে নিয়ে। সেও নাকি আইএসে যোগ দিতে আগ্রহী। নারীদের প্রতি আইএসের কঠোর বিধি নিষেধের পরও নারীরা কেনো সেখানে যেতে চাইছে সেটা একটা রহস্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা