,

সৌদি গ্র্যান্ড মুফতির ফতোয়া, যুদ্ধরত সৈন্যদের রোজা রাখতে হবে না

photo-1465490325আন্তর্জাতিক ডেস্ক : গতবারের মতো এবারও ইয়েমেনে যুদ্ধরত সৌদি সৈন্যদের রোজা রাখতে হবে না। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল আশায়খ এ ব্যাপারে একটি ডিক্রি জারি করেছেন।

সৌদি দৈনিক ওকাজের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, গত বছর ইয়েমেন সীমান্তে অবস্থানরত সৈন্যদের এই ফতোয়া থেকে বাদ রেখেছিলেন গ্র্যান্ড মুফতি। গত মঙ্গলবার গ্র্যান্ড মুফতি একই ধরনের ডিক্রি জারি করেছেন। তবে এবারের ডিক্রিতে রিয়াদের নির্দেশে যুদ্ধে নিয়োজিত সব সৈন্যকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডিক্রিতে বলা হয়, ‘আপনি জিহাদ ও উপবাস এই দুটি ভালো কাজের একটিকে বেছে নিতে পারেন। যারা সামর্থ্যবান তাঁরা দুটিই করতে পারেন এবং কেউ যদি সামর্থ্যবান না হন তাহলে তিনি রোজা না-ও রাখতে পারেন। পরে অন্য কোনো সময় তিনি তাঁর এই রোজাগুলো করতে পারেন।’

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে প্রতিদিন সৌদি সৈন্যরা হামলা চালাচ্ছেন। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সৌদি সেনাবাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এই লড়াই শুরু করে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। হাসপাতাল, স্কুল ও কলকারখানাসহ অনেক বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা