,

টাকে চুল লাগাতে গিয়ে প্রাণ গেলো মেডিকেল ছাত্রের

 

আন্তর্জাতিক ডেস্ক : মেধাবী ছাত্র, পড়েন মেডিকেল কলেজে। কিন্তু সন্তোষ নামে ২২ বছরের ওই মেডিকেল ছাত্রের মাথায় সামান্য টাক ছিল। তাতেই চিন্তিত। এজন্য গতমাসে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নেন। একটি সেন্টারে গিয়ে তিনি তার টাকে চুল লাগান। কিন্তু এর দুদিন পরই তার মৃত্যু হয়।মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। সন্তোষের মা পি জোসেবিন জানিয়েছেন, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট প্রক্রিয়া প্রায় ১০ ঘণ্টা ধরে চলে। প্রায় ১ হাজার ২০০ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়। এজন্য সন্তোষের খরচ হয়েছিল ৭৩ হাজার রুপি। তবে এরপরই তার জ্বর শুরু হয়।

2016_06_09_18_45_15_ZzQ3QR4Wt1TP5zJfGQ5MPQvrEujt4n_original

 

সন্তোষের বাবা-মায়ের অভিযোগ, যেখানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয় সেখানকার চিকিত্সকরা কেউই সার্জেন ছিলেন না। সন্তোষের মৃত্যুর পরই তারা পালিয়ে গেছেন।এদিকে পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারটির শুধুমাত্র সেলুন চালানোর লাইসেন্স ছিল। এমনকি ওই লাইসেন্সের মেয়াদও কয়েকমাস আগেই শেষ হয়ে গেছে। সেখানে ন্যূনতম পরিকাঠামোও নেই। ঘটনার পরপরই পুলিশ ওই সেন্টারটি সিলগালা করে দেয়।এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। সন্তোষের মরদেহ কবর থেকে তুলে ময়না তদন্তর কথা বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা