,

লবণ দাঁত সাদা করে!

 
লাইফস্টাইল ডেস্ক :নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ না করলে যেমন দাঁতের রং হলুদ হয় আবার হরমোনজনিত কারণে বা মুখের স্বাস্থ্যের ঘাটতির কারণে, ভুল ডায়েট করলে, ধূমপানেও দাঁতের রং আর সাদা থাকে না। এসব ছাড়াও নানা কারণে দাঁতের রং বদলে হলদে হয়ে যায়। দাঁতের এই হলদে ভাব ব্রাশ করলেও যায় না। এ কারণে আপনি হয়তো মন খুলে হাসতেও পারেন না। আর চিন্তা নেই। এবার প্রাকৃতিক উপায়ে দাঁতের হলদে ভাব দূর করুন।

c4a7b1e1df8d8c3b895a0b10f72ae8b6-Salt3

দাঁতের হলদে দাগ দূর করতে কী কী উপাদান ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।

যা যা লাগবে

রান্নার তেল অথবা নারকেল তেল কিংবা সানফ্লাওয়ার তেল এক টেবিল চামচ ও লবণ এক চা চামচ। তেল দাঁতের ব্যাকটেরিয়া ধ্বংস করে ও দাঁতের হলদে ভাব দূর করে। অন্যদিকে লবণ প্রাকৃতিক ক্লিনজার ও স্ক্রাবারের কাজ করে। এই দুটি উপাদান ব্যবহারে দাঁত ঝকঝকে সাদা হয়ে যাবে।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে একটি বাটিতে তেল ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার আঙুল দিয়ে এই মিশ্রণ দাঁতে লাগিয়ে ভালো করে ঘষুণ। এভাবে পাঁচ মিনিট আঙুল দিয়ে দাঁত ঘষুণ। এখন পাঁচ মিনিট এভাবে রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সবশেষে হারবাল একটি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে ফেলুন। দেখবেন হলদে দাগ দূর হয়ে দাঁত ঝকঝকে হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট