,

৩ বছর পর অস্ট্রেলিয়ার দলে হেনরিকস

 

স্পোর্টস ডেস্ক :জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে তারা লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি ওডিআই ও দুইটি টি-টোয়েন্টি খেলার কথা রযেছে। আসন্ন সেই সিরিজেকে কেন্দ্র করে স্টিভেন স্মিথের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
পাঁচ বছর আগে সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে মাইকেল ক্লার্কের প্রথম সিরিজে অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জয়ী হয়েছিল।

6henriques
সদ্য ঘোষিত স্কোয়াডে অস্ট্রেলিয়ার দলে সবচেয়ে বড় আকর্ষন হচ্ছে মোজেস হেনরিকসের দলে ফেরা। আইপিএলের চলমান আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ পারফরম্যান্সের মধ্য দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। ফলে প্রায় তিন বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা করে নিলেন তিনি। তাকে ছাড়া অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন নাথান কাল্টার-নিল। তবে ১৫ সদস্যের ওই দলে জায়গা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলে। যিনি বর্তমানে ইনজুরি কাটিয়ে উঠতে আইপিএল ছেড়ে দেশে অবস্থান করছেন।

 

সফরের প্রথম টেস্ট ম্যাচটি পাল্লেকেলেতে শুরু হবে আগামী ২৬ জুলাই। আগামী ১১ জুলাই শ্রীলঙ্কায় পা রাখবে টিম অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের আগে বেশ কিছু অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জ্যাকসন বার্ড, জো বার্নস, নাথান কাল্টার-নিল, জস হ্যাজেলউড, মোজেস হেনরিকস, উসমান খাজা, নাথান লিয়ন,মিচেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল, স্টেফান ও’কেফে, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা