,

আইপিএলের প্লে-অফে কার প্রতিপক্ষ কে এবং কে কবে খেলছেন?

5স্পোর্টস ডেস্ক: ইতিমধ্যেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল ) নমব আসরের গ্রুপ পর্বের খেলা। এর মধ্যে নির্ধারিত হয়ে গেছে প্লে-অফে খেলা চারটি দল। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে প্লে-অফের খেলা।

এদিকে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স এবং সমান সংখ্যক ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গৌতম গম্ভিরের কলকাতা নাইট রাইডার্স।

প্লে-অফ পর্বে রয়েছে দুটি কোয়ালিফায়ার ম্যাচ ও একটি এলিমিনেটর ম্যাচ। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় সেরা দুই দল গুজরাট ও ব্যাঙ্গালুরু।
আগামীকাল ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যে দল জিতবে, সেই দল সরাসরি চলে যাবে আইপিএলের ফাইনালে।

প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল ফাইনালে ওঠার জন্য তারা আরেকটি সুযোগ পাবে। পয়েন্ট তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা হায়দ্রাবাদ ও কলকাতার মধ্যকার এলিমিনেটর ম্যাচটি থেকে বিজয়ী দলের মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল।

অপরদিকে বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় হায়দ্রাবাদ ও কলকাতার লড়াইয়ে পরাজিত দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। এখান থেকে বিজয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে।

এটাই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ২৭ মে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলার সুযোগ পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে