বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যায়নপত্র জালিয়াতির অভিযোগ শহীদ মুক্তিযোদ্ধা সন্তান দাবী পারুলের

B Baria Map Mainআমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : প্রত্যায়নপত্র জাল করে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় লিপিবদ্ধ করার অভিযোগ উঠেছে এক ব্যাক্তির বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সংলগ্ন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুরাবই গ্রামের মো: ফারুক আহমেদ পারুলের বিরুদ্ধে ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আবদূন নূর এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর কাছে। এতে তিনি বলেন পারুল তালিকাভূক্ত রাজাকার মো: আবুল খায়েরের ছেলে। তার দাদা আবদুস সামাদ ছিলেন শান্তি কমিটির সদস্য। ১৯৯৯ সালের ২ রা সেপ্টেম্বর তারিখে পারুল শহীদ মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় উল্লেখ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের একটি প্রত্যায়নপত্র তৈরী করেন। তৎকালীন চেয়ারম্যান আবদূন নূর প্রধানমন্ত্রীর কাছে দেয়া তার অভিযোগে বলেছেন আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ের তারিখ দিয়ে আমার স্বাক্ষর জাল করে সে নিজ হাতে লিখে একটি প্রত্যায়নপত্র তৈরী করে। যাতে সে তার পরিচয় শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে উল্লেখ করেছে। প্রত্যায়নপত্রের লেখার সঙ্গে আমার হাতের লেখার কোন মিল নেই। সম্প্রতি এবিষয়টি আমি জানতে পারি। প্রকৃতপক্ষে আমি এধরনের কোন প্রত্যায়নপত্র দেইনি এবং এধরনের প্রত্যায়নপত্র দেয়ার অধিকারও আমার নেই। অভিযোগে আরো বলা হয় ধর্মঘরে পারুলদের বাড়ি রাজাকার বাড়ি হিসেবেই পরিচিত। এরআগে ধর্মঘর ইউনিয়নের মুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান (সনদ নং ৩৯৪২৪)সহ এলাকার মুক্তিযোদ্ধারা মাধবপুর উপজেলা কমান্ডের কাছে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে শহীদের সম্মানের অবমাননা করার প্রতিকার চেয়ে আবেদন করেন। তাদের আবেদনে বলা হয়- সরকারের সর্বশেষ বাছাইকৃত যুদ্ধাপরাধীর তালিকায় যুদ্ধাপরাধী হিসেবে নাম থাকা আবুল খায়েরের ছেলে মো: ফারুক আহমেদ পারুল নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে রাজনৈতিক,সামাজিক ও সরকারী বিভিন্ন সুযোগ-সুবিধে নিচ্ছে। শান্তি কমিটির সদস্য আবদুস সামাদ ও তার ছেলে আবুল খায়ের যুদ্ধের সময় আমাদের (মুক্তিযোদ্ধাদের) ফেলে যাওয়া সহায় সম্পদ লুট করে এবং অনেক ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়। ব্রাহ্মণবাড়িয়ার নিদারাবাদে পাকবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর গোলাগোলির একটি ঘটনায় পাকবাহিনীকে সহায়তারত আবুর খায়ের মারা যান। সে যুদ্ধাপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত কায়সার বাহিনীর এই এলাক্রা রাজাকার কমান্ডার ছিলো । মুক্তিযোদ্ধা সংসদ মাধবপুর উপজেলা ও হবিগঞ্জ জেলা কমান্ড এ অভিযোগ যাচাই বাছাই করে জানিয়েছে আবুল খায়ের রাজাকার হিসেবে তালিকাভূক্ত। মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়েছেন। এরসঙ্গে রাজাকারের একটি তালিকা সংযুক্ত করা হয়। ঐ তালিকায় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের আবদুস সামাদ ও তার ছেলে আবুল খায়েরের নাম রয়েছে।

ফারুক আহমেদ পারুল বলেছেন যারা এখন এই অভিযোগ করছে তারাই ফ্রট। আমার বাবা আবুল খায়ের একজন শহীদ মুক্তিযোদ্ধা। তাকে বিজয়নগরের নিদারাবাদে পাঞ্জাবিরা গুলি করে মেরেছে। এ সংক্রান্ত উপজেলা,জেলা এবং জাতীয় পর্যায়ের কাগজপত্র আমার কাছে রয়েছে। যুদ্ধাপরাধীর যে তালিকার কথা বলা হচ্ছে এর কোন অনুমোদন নেই। কেন্দ্রের তালিকার সাথে এরকোন মিল নেই। এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান বলেন-আমাদের রেকর্ডপত্রে কোথাও মুক্তিযোদ্ধা হিসেবে আবুল খায়েরের নাম নেই। সবাই জানে সে রাজাকার। মুক্তিযোদ্ধাদের হাতে সে মারা গেছে।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান