,

আওয়ামীলীগ প্রার্থীর দুটি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Up Electionবিজয়নগরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর দুটি প্রচারণা অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় অফিসে থাকা নির্বাচনী ব্যানার, পোস্টার ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে।বুধবার ভোরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মনার বাজার ও কচুয়া মোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পাহাড়পুর ইউনিয়নের প্রার্থী মো. আব্দুর রশিদ খন্দকার অভিযোগ করেন, রাতে তার প্রতিপক্ষের কাজী মাইনুদ্দিন চিশতি ও সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানের লোকজন বুধবার ভোরে মনার বাজার ও কচুয়া মোড়া এলাকায় নির্বাচনী দুটি অফিসে আগুন দেয়। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও অফিসে থাকা ব্যানার, পোস্টার ও নির্বাচনের কাজ ব্যবহৃত জিনিসপত্র পুড়ে গেছে।

তিনি আরও অভিযোগ করেন, তার নির্বাচনের কাজকে বাধাঁগ্রস্থ ও তার কর্মী সমর্থকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য রাতের অন্ধকারে তারা এই কাজ করেছে।

এ ব্যাপারে পাহাড়পুর ইউনিয়নের আওয়ামী লীগ এর বিদ্রোহী প্রার্থী মো. মাইনুদ্দিন চিশতি জানান, আমার জনপ্রিয়তাকে ভয় পেয়ে আওয়ামী লীগ প্রার্থী নিজেই নিজের অফিসে আগুন দিয়ে আমাকে ও আমার কর্মী সমর্থকদের হয়রানি করার জন্যই এ নাটক সাজানো হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা  বলেন, এ ব্যাপারে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুটি অভিযোগ আমাদের কাছে এসেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বাংলামেইলকে

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা