,

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত ২৫তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব

download (85)শত শত শিশুর আঁকা ছবি ও গান নিয়ে আজ ৪ মে বুধবার ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদকে উৎসর্গকৃত আর. এ. কে সিরামিকস ২৫তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব ২০১৬। আজ বিকাল ৪টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত চারদিন ব্যাপী উৎসব প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুক। উদ্বোধন শেষে জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন স্মৃতি সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরন। দ্বিতীয় দিন ৫ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় আবৃত্তি প্রতিযোগিতা। বিকেল ৫টায় শিশুর মানসিক বিকাশ ও বিনোদন শীর্ষক আলোচনা। প্রধান অতিথি মাছরাঙা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ। সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের চারুকলা বিভাগের প্রাক্তন ছাত্রী ইঞ্জিনিয়ার ফারজানা বিনতে খান খেয়া। আলোচনা শেষে আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরন। তৃতীয় দিন ৬ মে শুক্রবার সকাল ৯টায় সংগীত ও বিকাল ৩টায় চিত্রাংকন প্রতিযোগিতা। বিকাল ৫টায় শিশুর নিরাপত্তা শীর্ষক আলোচনা সভা। প্রধান অতিথি থাকবেন আইিডয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। সভাপতিত্ব করবেন ব্রাহ্মণাবড়িয়া শিশু নাট্যমের চারুকলা বিভাগের প্রাক্তন ছাত্র অরূপ দত্ত। বিকাল সাড়ে ৫টায় সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরন। ৭ মে শনিবার বিকাল ৪টায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ড. মুহম্মদ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুক। ২৫তম উৎসবে এবার যারা সংবর্ধিত হবেন মুক্তিযুদ্ধে এডভোকেট হামিদুর রহমান, সাংবাদিকতায় বিশিষ্ট সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আখতার ইউসুফ সানু, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুক ও সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু শত শত শিশুর আঁকা ছবি দেখা ও গান শুনতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে