,

গরমে চুল খুশকিমুক্ত রাখতে জেনে নিন কিছু টিপস

18623-boroলাইফস্টাইল ডেস্ক : গ্রীষ্মকালে প্রকৃতি এমনিতেই অনেক রুক্ষ হয়ে উঠে। এ সময় চারদিকে ধূলাবালি বেড়ে যাওয়ায় তা সহজেই আটকে যায় চুলে। এতে করে মাথায় ময়লা জমে খুশকি হতে পারে। আবার সময় মতো চুল পরিষ্কার না করার কারণেও খুশকি হতে পারে। এই খুশকি চুলের ক্ষতির পাশাপাশি মুখের ব্রণও সৃষ্টি করতে পারে। তাই চলুন জেনে নিই গরমে খুশকি থেকে মুক্তি পেতে কিছু টিপস–
*** হালকা উষ্ণ বাদাম তেল, নারিকেল তেল অথবা অলিভ ওয়েল মাথার তালুতে ম্যাসেজ করলে খুশকি দূর হয়।

*** টেবিল চামচ লেবুর রসের সঙ্গে পাঁচ টেবিল চামচ নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিক্সার মাথার তালুতে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে করলে খুশকি থাকবে না।

*** দুটো ডিম ভেঙে পেস্ট করে মাথার তালুতে লাগান। এক ঘণ্টা পর ভালোভাবে ধুয়ে ফেলুন। এই পদ্ধতি খুশকি দূর করতে এবং চুল পড়া কমাতে অনেক কাজে দিবে।

*** গোসলে যাওয়ার আগে লেবুর রস দিয়ে মাথার তালুতে ভালোভাবে ম্যাসেজ করুন। এরপর ১৫-২০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। দেখবেন খুশকি চলে যাবে।

*** ৩-৪ টুকরা লেবু ৪-৫ কাপ পানির মধ্যে দিন। এরপর লেবু মিশ্রিত পানি ১৫-২০ মিনিট ধরে সিদ্ধ করুন ও পরে এটি ঠাণ্ডা করুন। মাথার চুল ধোঁয়ার সময় এই ঠাণ্ডা মিশ্রণটি ব্যবহার করুন। কমপক্ষে এক সপ্তাহ এভাবে ব্যবহার করলে খুশকি থাকবে না।

খুশকি রোধে চুল পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। কাজেই প্রতিদিনই চুল পরিষ্কার রাখার চেষ্টা করুন। এতে আপনার চুল হয়ে উঠবে সুন্দর ও খুশকিমুক্ত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট