,

দিনে ঘুম ঘুম ভাব? কারণ…

18601-sleepyলাইফস্টাইল ডেস্ক : অনেকেই রাতে পর্যাপ্ত ঘুম না হলেও দিনে ঘুম ঘুম ভাবের কারণে সমস্যায় থাকেন। এতে স্বাভাবিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটে। কিন্তু বহু চেষ্টা করেও ঘুমের এ সমস্যা দূর করতে পারেন না। গবেষকরা জানাচ্ছেন, এ সমস্যার কারণ হতে পারে উচ্চমাত্রায় ফ্যাটজাতীয় খাবার খাওয়া। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

ফ্যাট খাবার শুধু আপনার দেহের ওজনই বাড়ায় না। অস্ট্রেলিয়ান গবেষকরা সম্প্রতি জানিয়েছেন, উচ্চমাত্রায় ফ্যাট গ্রহণের কারণে দিনে ঘুম ঘুম সমস্যাও হতে পারে। এছাড়া এ ফ্যাট রাতে ঘুমের সমস্যার জন্যও দায়ী হতে পারে।

ফ্যাটের এ অদ্ভুত সমস্যার বিষয়টি জানিয়েছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব এডিলেইডের গবেষকরা। তারা এ বিষয়টি অনুসন্ধানে ১৮০০ ব্যক্তির ওপর অনুসন্ধান চালান। তাদরে বয়স ছিল ৩৫ থেকে ৮০ বছর। তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়অ নামে একটি স্বাস্থ্য সমস্যার জন্য ইলেক্ট্রনিক্যালি মনিটর করা হয়।

এতে গবেষকরা দেখেন, ঘুমের সমস্যার জন্য বিষণ্ণতা, ওষুধ, অ্যালকোহল, ধূমপান, শারীরিক কার্যক্রম ও কোমরের মাপকে দায়ী করা হয়। তবে এ সমস্যাগুলো দূর করার পরেও তাদের ঘুমের সমস্যা যায় না। এরপর বিষয়টি নিয়ে আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করেন তারা। এতে উঠে আসে ফ্যাটযুক্ত খাবারের সঙ্গে ঘুমের সমস্যার বিষয়টি।
এ বিষয়ে গবেষণাপত্রটির লেখক ইংগটিং ক্যাও বলেন, ‘অপর্যাপ্ত ঘুম ও দিনের বেলা ঘুম ঘুম ভাবের অর্থ আপনার কম এনার্জি রয়েছে। কিন্তু উচ্চমাত্রায় ফ্যাট ও উচ্চমাত্রায় কার্বহাইড্রেটযুক্ত খাবার গ্রহণ করলে এ পরিস্থিতি আরও খারাপ হয়। এটি ঘুমের সমস্যা বাড়িয়ে তোলে।’

গবেষকরা জানাচ্ছেন, উচ্চমাত্রায় ফ্যাটযুক্ত খাবার ও ঘুমের বিষয়টি অনেকটা একটি চক্রের মতো তৈরি হয়। এতে রাতে ঘুমের সমস্যা হয় এবং দিনে ঘুম ঘুম ভাব তৈরি করে। এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে নিউসার জার্নালে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট