,

বয়স কমাবে মদ!

chk_captchaনিউজ ডেস্ক : কেমন হয় যদি কোনও একটি পানীয় কমিয়ে দেয় বয়স। না, সত্যি সত্যি বয়স কি আর কমে। তবে ইংল্যান্ডের পানীয় তৈরিকারী একটি প্রতিষ্ঠানের দাবি, তাদের তৈরি করা একটি নতুন পানীয় খেলে চেহারা বুড়িয়ে যাওয়ার পথ রোধ হতে পারে।

‘বম্পাস অ্যান্ড পার’ নামের ওই পানীয় কোম্পানি একটি নতুন ধরনের মদ বাজারে এনেছে যাতে উপাদান হিসেবে কোলাজেন নামের এক প্রাকৃতিক রাসায়নিক ব্যবহার করা হয়েছে।

স্বাভাবিকভাবে মানবদেহে কোলাজেন থাকেই। কিন্তু রোদের আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে শরীরে কোলাজেনের পরিমাণ কমে যায়। এর ফলে চামড়া কুঁচকে যায় আর শিথিল হয়ে যায়।

কোম্পানির দাবি, এই পানীয় খেলে নাকি শরীরে কোলাজেনের সেই ঘাটতি পূরণ হবে। পরিণামে ত্বক থাকবে তরতাজা ও টানটান। আর ত্বক যদি তরতাজা থাকে তাহলেই তো আর বুড়োটে দেখানোর ভয় থাকে না।

কোলাজেন ও অন্যান্য উপাদানের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে তৈরি করা হয়েছে এই পানীয়। নাম দেওয়া হয়েছে ‘অ্যান্টি এ-জিন’। দাম ৩৫ ইউরো।

কোম্পানির পক্ষ জানানো হয়েছে, পানীয়ের আনন্দ প্রদানের সঙ্গে মানুষকে কম বয়সের দেখানোর পথ দেখানোই এই পানীয়ের লক্ষ্য। সূত্র: দ্য টেলিগ্রাফ

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট