,

২৬ বছর পর ফাইনালে উঠেছে ক্রিস্টাল প্যালেস

18518-untitled-1স্পোর্টস ডেস্ক : ওয়াটফোর্ডকে হারিয়ে দীর্ঘ ২৬ বছর পর এফএ কাপের ফাইনালে উঠেছে ক্রিস্টাল প্যালেস। ফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি অ্যালান পারডেউয়ের দল।

১৯৯০ সালে প্রথমবার ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ক্রিস্টাল। ইউনাইটেডের সঙ্গে ওয়েম্বলিতে ৩-৩ ড্রয়ের পর একই মাঠে রিপ্লে ম্যাচে ১-০ গোলে হেরে শিরোপা স্বপ্ন গুঁড়িয়েছিল তাদের। দুই যুগেরও বেশি সময় পর ক্রিস্টাল আবার শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ইউনাইটেডের মুখোমুখি হবে আগামী ২১ মের ফাইনালে, সেই ওয়েম্বলিতেই।

রোববার রাতে ষষ্ঠ মিনিটেই বোলাসির গোলে এগিয়ে যায় ক্রিস্টাল। ইয়োহান কাবায়ের কর্নারে ড্যামিয়েন ডেলানির ফ্লিকে নিখুঁত হেডে গোলটি করেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। ৫৫তম মিনিটে ডিনির লক্ষ্যভেদে সমতায় ফেরে ওয়াটফোর্ড। স্পেনের মিডফিল্ডার হোসে মানুয়েল জুরাদোর কর্নার থেকে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড।

ছয় মিনিট পর ম্যাচের পাল্লা ফের ঝুঁকে পড়ে ক্রিস্টালের দিকে। পেপে সৌরের ক্রস থেকে পাওয়া বল অনেকটা লাফিয়ে হেড করে জালে জড়িয়ে দেন ২৩ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড উইকহ্যাম। শেষ পর্যন্ত ২-১ স্কোরলাইন ধরে রেখে দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাল। গত শনিবার প্রথম সেমি-ফাইনালে এভারটনকে হারিয়ে ২০০৭ সালের পর ফাইনালে ওঠে ইউনাইটেড। ১১ বার এফএ কাপ জেতা ইউনাইটেড টুর্নামেন্টের সফলতম দল আর্সেনালের (১২টি) পাশে বসার অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা