,

জয়ের ধারা অব্যাহত সাকিবের কলকাতার

240927.3স্পোর্টস ডেস্ক : জয়ের ধারায় রয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রোববার রাতে কলকাতা দুই উইকেটে পরাজিত করেছে ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টসকে। পাঁচ ম্যাচে কলকাতার এটি চতুর্থ জয়। অন্যদিকে শ্রীহিন অবস্থা ধোনিদের। পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ হার, জয় মাত্র একটিতে। ফলে পয়েন্ট তালিকায় সবার নিচেই তাদের অবস্থান।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে রাইজিং পুনে।দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেনি অজিঙ্কা রাহানে। জবাবে দুই বল হাতে রেখে ৮ উইকেটে জয়ের লক্ষ্যে পৌছে যায় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কলকাতার সুরিয়া কুমার যাদব।

এদিন অবশ্য কলকাতার দুই ওপেনার উথাপ্পা ও গাম্ভীর ছিলেন ব্যর্থ। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে বিদায় নেন উথাপ্পা। ৫ বলে ১১ রান করে রান আউট অধিনায়ক গৌতম গাম্ভীর।

ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের সাকিব আল হাসানও। ৯ বলে তিন রান করে তিনি ভাটিয়ার বলে বোল্ড। তবে কলকাতার জয়ের জন্য মূখ্য ভূমিকা পালন করেন সুরিয়া কুমার যাদব। ৪৯ বলে ছয় চার ও দুই ছক্কায় করেন সর্বোচ্চ ৬০ রান। ২৭ বলে ৩৬ রান করে জয়ের পালে বাতাস লাগান ইউসুফ পাঠান।

শেষের দিকে পেরেরা দুটি উইকেট দ্রুত নিলে চাপে পড়ে কলকাতা। তবে শেষ ওভারের তৃতীয় বলে পেরেরাকে ছক্কা হাঁকিয়ে কলকাতার হয়ে রোমাঞ্চকর জয় এনে দেন উমেশ যাদব। রাইজিং পুনের হয়ে মরকেল, পেরেরা ও ভাটিয়া দুটি ও অশ্বিন নেন একটি উইকেট।

ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংটা ভালোই করেছেন সাকিব। রাইজিং পুনের বিরুদ্ধে তিন ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন একটি উইকেট। দলের মধ্যে সাকিবের বোলিংই ছিল সবচেয়ে মিতব্যয়ী। সেখানে সুনীল নারিন ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। মরকেল ৩ ওভারে ৩০ রান দিলেও পাননি কোন উইকেটের দেখা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা