,

ডু প্লেসিসকে বিদায় করে দিলেন সাকিব

Kolkataস্পোর্টস ডেস্ক : আইপিএল-এর নবম আসরে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষে কলকাতা নাইট রাইডার্স। চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছেন গৌতম গম্ভীররা। শীর্ষস্থান ধরে রাখতে এবার রাইজিং পুনে সুপারজায়ান্টদের বিপক্ষে মাঠে নেমেছেন তারা। মহরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশনে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক গম্ভীর।

ম্যাচটিতে চতুর্থ ওভারে সাকিবের হাতে বল তুলে দেন গম্ভীর। প্রথম পাঁচ বলে সাত রান দেন সাকিব। কিন্তু ওভারের শেষ বলে ডু প্লেসিসকে বোল্ড করে দেন এই স্পিন-অল রাউন্ডার। এটি চলতি আসরে সাকিবের প্রথম উইকেট। আগের দুই ম্যাচে সাত ওভার বল করেও কোনো উইকেট পাননি বাংলাদেশী এই তারকা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছে পুনে।

টসে হেরে ব্যাট করতে নেমে পুনের শুরুটা বেশি উজ্জ্বল হয়নি। রাহানে মারমুখী থাকলেও ডু প্লেসিস ছিলেন একেবারেই নিশ্চল। সাকিবের বলে বোল্ড হওয়ার আগে ৯ বলে মাত্র ৪ রান করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

গত আসরগুলোতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ফ্রাঞ্চাইজিটি দু’বার চ্যাম্পিয়নও হয়েছিল। কিন্তু স্পট ফিক্সিং কেন্দ্র করে ফ্রাঞ্চাইজিটিকে নিষিদ্ধ করা হয়েছে।

এবার পুনের নেতৃত্ব দিচ্ছেন ধোনি। তার দল ভাল পারফরম্যান্স করতে পারেনি। জয় দিয়ে যাত্রা শুরু করলেও পরের তিন ম্যাচে টানা হার। ৮ দলের লিগে পয়েন্ট টেবিলে আছে সপ্তম স্থানে।

এবার কলকাতাকে হারিয়ে নিজেরা জয়ের ধারায় ফিরতে মাঠে নামবে ধোনিরা। কিন্তু জয় আনন্দে হাওয়ায় ভাসতে থাকা কলকাতার বিপক্ষে কতটা শক্তি দেখাতে পারবে, সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

রাইজিং পুনে সুপারজায়ান্টস একাদশ: ডু প্লেসিস, আজিঙ্কায় রাহানে, স্টিভেন স্মিথ, তিওয়ারি, ধোনি, থিসারা পেরেরা, আলবি মরকেল, রজত ভাটিয়া, রবিচন্দ্র অশ্বিন, অঙ্কিত শর্মা ও ইশান্ত শর্মা।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, সুরেকুমার যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, রাজগোপাল সতীশ,  পিযুশ চাওলা, সুনীল নারাইন, উমেশ যাদব ও মর্নে মরকেল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা