,

রমিজের প্রশ্নের জবাব বাংলায় দিলেন মুস্তাফিজ (ভিডিও)

mustafiz-hyderabad-lrg-320160423194455পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলার সময় তামিম ইকবাল আর রমিজ রাজার ঘটনা কারও ভুলে যাওয়ার কথা নয় এত তাড়াতাড়ি। তামিমকে রমিজ রাজা ইংরেজিতে না পারলে উর্দুতে কথা বলতে বলেছিলেন। রমিজের এমন চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণে যারপরনাই ক্ষুদ্ধ হয়েছিল এ দেশের মানুষ। এবার সেই রমিজকেই বাংলা শুনিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান।

রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দুর্ধর্ষ বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে মুস্তাফিজের অসাধারণ এই বোলিং নজর কেড়েছে সবার। মাত্র ৪ ওভারে ১টি মেডেন দিয়ে রান দিলেন মাত্র ৯টি। উইকেটও নিয়েছেন দুটি। এমন অসাধারণ বোলিংয়ের পর ম্যাচ সেরার পুরস্কারের জন্য আর কাউকে বেছে নিতে হলো না বিচারকদের।

ম্যাচ শেষে তাই ম্যাচ সেরা হিসেবে ঘোষিত হলো মুস্তাফিজেরই নাম। এ সময় গ্যালারিতে উচ্চারিত হলো চিয়ার্স ধ্বনি। রমিজ রাজা নিজেও মুস্তাফিজকে অভিহিত করলেন, দ্য স্পেশাল ওয়ান নামে।

ম্যাচ সেরার পুরস্কার নেয়ার পর নিয়ম অনুযায়ী সঞ্চালকের সামনে গিয়ে কথা বলতে হয়। স্বাভাবিকভাবেই ইংরেজিতে। মুস্তাফিজের ইংরেজি দুর্বলতার কথা জানা ছিল রমিজ রাজার। এ কারণে তিনি নিজেইে মুস্তাফিজকে বললেন, ‘সে সামথিং ইন বেঙ্গলি।’

মুস্তাফিজ তখন বললেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। গেমটা অনেক ভালো হইসে। সবাই এনজয় করছে। থ্যাঙ্ক ইউ।’

তার আগ মুহূর্তে জয়ী দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার রমিজ রাজার সঙ্গে কথা বলতে গিয়ে মুস্তাফিজকে প্রশংসায় ভাসান। তবে একই সঙ্গে ঠাট্টা করেই বললেন, ‘তার একটাই সমস্যা। সে ইংরেজি জানে না।’

https://www.youtube.com/watch?time_continue=86&v=OBKgJ85JUy4

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ