,

৪৩ লাখ পেরিয়ে নুসরাত ফারিয়া

Fhariaবিনোদন প্রতিবেদক : নায়িকা নুসরাত ফারিয়ার বয়স খুব বেশি না। মুক্তি পেয়েছে একটি মাত্র ছবি। কাজ করছেন ‘বাদশা’ নামের নতুন একটি ছবির। এদিকে ‘আশিকী’ ছবির জন্য তো ফারিয়া মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা নবাগত নায়িকার চূড়ান্ত মনোনয়নেও লড়ছেন। এরই মধ্যে জানা গেছে, ফারিয়া ৪৩ লাখের মাইলফলক পার করে ফেলেছেন! বিস্ময়কর মনে হলেও এটাই কিন্তু সত্যি। তবে এটা চলচ্চিত্রের সম্মানীর ক্ষেত্রে নয়, তাঁর অভিনীত একটি গান নিয়ে। চলচ্চিত্রে তাঁর শুটিং করা প্রথম গান ‘মেয়েদের মন বোঝা…’। মাত্র আট মাসের মধ্যে ইউটিউবে গানটি দেখা হয়ে গেছে ৪৩ লাখবারেরও বেশি। বিষয়টি জানতে পেরেই দারুণ উচ্ছ্বসিত ফারিয়া।

প্রথম আলোকে ফারিয়া বললেন, ‘গানটি নিয়ে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। প্রথমত এটি চলচ্চিত্রে শুটিং করা আমার প্রথম গান। তাই এটি আমার কাছে অনেক বেশি স্পেশাল। সেই গানটি দিনে দিনে মানুষের এত ভালো লাগার হয়ে উঠছে, সবাই এত পছন্দ করছে—বিষয়টি জেনে আনন্দিত না হয়ে কোনো উপায় আছে কি? আমি অনেক খুশি।’

‘আশিকী’ নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা। টানা ৩১ দিন স্কটল্যান্ড, লন্ডন, কার্ডিফ, ওয়েলস আর ক্রলিতে এই ছবির শুটিং করেছেন তিনি। এই ছবির জন্য তিনি টানা ১৮ থেকে ২০ ঘণ্টা শুটিং করেছেন বলেও জানান।

একসময়ের উপস্থাপক ফারিয়া এখন পুরোদস্তুর একজন চলচ্চিত্র নায়িকা। এখন কাজ করছেন ‘বাদশা’ ছবিতে। এই ছবিতে তিনি অভিনয় করছেন ফেরদৌস আর কলকাতার জিতের সঙ্গে। সামনে শুরু করবেন ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং। এই ছবিতে ফারিয়া অভিনয় করবেন আরিফিন শুভর বিপরীতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা