,

খরার মধ্যে পানি অপচয় করে সমালোচিত ‘জগ্গা জাসুস’

1461397854বিনোদন ডেস্ক : সাবেক প্রেমিক জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ তাদের পরবর্তী ছবি ‘জগ্গা জাসুস’ ছবিতে কাজ শুরু করেছেন। সম্প্রতি তারা একটি বৃষ্টির দৃশ্যে অভিনয় করেছেন। আর এই দৃশ্য ধারণ করে সমালোচনায় পড়েছে ছবিটির ইউনিট।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টির ঐ দৃশ্যটি ধারণা করতে দুইটি পানির ট্যাংকার ব্যবহার করা হয়েছে, যেখানে দুই হাজার লিটারের মতো পানি ছিল। মহারাষ্ট্রে খরার প্রকোপের মধ্যে এই ধরনের পানির অপচয় বেশ সমালোচনার সৃষ্টি করেছে।

শীর্ষ স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর ও ক্যাটরিনা ১২ ঘণ্টার একটি বৃষ্টির দৃশ্যে অভিনয় করেছেন। দৃশ্যে, তীব্র বৃষ্টির মধ্যে আশ্রয় নেয়ার জন্য তারা ব্যাগ মাথায় নিয়ে দৌড়াচ্ছেন তারা।

‘মুম্বাই মিরর’ জানিয়েছে, উষ্ণ এবং রৌদ্রজ্জ্বল মুম্বাইয়ের একটি দিনে সেটে ছিল দুটি ট্যাঙ্কার। তীব্রবেগে পাইপগুলো থেকে পানি বেড়িয়ে আসে কৃত্রিম বৃষ্টি তৈরি করার জন্য। মৌসুমি বৃষ্টির আবহ আনার জন্য একটি পাইপ থেকে পানি ছড়িয়ে দেয়া হয় মুম্বাইয়ের রাস্তায়।

মহারাষ্ট্রে তীব্র পানি সংকট মোকাবেলায় পুরো দেশ ও বলিউডের অনেকেই যখন ব্যস্ত তখন এই ধরনের পানির অপচয় সমালোচান তৈরি করেছে। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি’ ছবিতে একটি গানের দৃশ্যায়ন করতে কৃত্রিম বৃষ্টির ওপর ভর না করে প্রাকৃতিক বৃষ্টিকে বেছে নিয়েছিলেন পরিচালক।

এছাড়াও রিতেশ দেশমুখ পরবর্তী ছবি ‘বাঞ্জো’ ছবিতে একটি দৃশ্যায়ন বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা