,

দীর্ঘদিন পর একসঙ্গে চলচ্চিত্রে ওমর সানি-মৌসুমী

SAniবিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন পর চলচ্চিত্রে জুটি বাঁধছেন বাস্তব জীবনের জুটি ওমর সানি ও মৌসুমী। কিছু নাটক ও টেলিফিল্মে তাঁদের জুটি বেঁধে কাজ করতে দেখা গেলেও চলচ্চিত্রে এই জনপ্রিয় জুটির কোনো ছবি নেই বেশ কয়েক বছর ধরেই।

বদিউল আলম খোকন পরিচালিত ‘হারজিৎ’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। ছবির শুটিং আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।

ওমর সানি-মৌসুমী ছাড়াও ছবিতে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও নায়িকা মাহিয়া মাহি।

পরিচালক খোকন বলেন, “ওমর সানি-মৌসুমী অনেক জনপ্রিয় জুটি। একসময় এই জুটির চলচ্চিত্র ছিল দারুণ ব্যবসাসফল। তাঁরা ইদানীং বেশ কিছু টেলিফিল্মে কাজও করেছেন, কিন্তু চলচ্চিত্রে তাঁদের দেখা যায়নি অনেক দিন। আমি আমার ‘হারজিৎ’ ছবিতে তাঁদের চুক্তিবদ্ধ করেছি। তাঁরা দুজনই অনেক ভালো অভিনয়শিল্পী। এই জনপ্রিয় জুটি ছবিকে আরো শক্তিশালী করবে বলে আমি মনে করি।”

ছবির গল্প সম্পর্কে পরিচালক বলেন, ‘ছবির গল্পটা আসলে ওমর সানি আর মৌসুমীকে কেন্দ্র করে। টাকা নিয়ে মূলত দ্বন্দ্বে জড়াবে তারা। গল্পে দেখা যাবে মৌসুমী একজন ব্যাংক কর্মকর্তা। একসময় সেখান থেকে টাকা লোপাট হয়। দেখা যায় যে এই টাকা লোপাটের ঘটনায় মৌসুমী জড়িত। কিন্তু বিষয়টি মেনে নিতে পারে না তার ছোট বোন মাহি। নায়ক সজল ও মাহি মিলে খুঁজে বের করে আসলে কাজটি কে করেছে।’

ছবির অভিনয়শিল্পীদের ব্যাপারে পরিচালক খোকন বলেন, ‘আমি যেহেতু ছোটপর্দার সজলকে মেইন হিরো হিসেবে নিয়েছি, তাই প্রথম থেকেই চাইছিলাম তার সঙ্গে যদি শক্তিশালী অভিনেতাদের নিয়ে কাজটি করাতে পারি, তবে ছবিটি পূর্ণতা পাবে। ভালো একটি ছবির জন্য যেমন ভালো একটি চিত্রনাট্য দরকার, তেমনি দরকার ভালো শিল্পী। ওমর সানি, মৌসুমী, সজল, মাহি ও মিশা সওদাগর আমার ছবির মূল শিল্পী। আমার মনে হয়, দর্শককে আমি ভালো একটি ছবি উপহার দিতে পারব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে