,

সালমানের জন্য ১ হাজার পুলিশ!

salman-khanবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান কোনও না কোনও কারণে সবসময়েই আলোচনায় থাকেন। ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েই হোক অথবা প্রেম নিয়ে মুখরোচক খবরেই হোক।

সম্প্রতি সালমান খান ব্যস্ত তার নতুন সিনেমা ‘সুলতান’ এর শুটিং নিয়ে। শুটিং করতে ভারতের উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর পৌঁছেছেন ভাইজান। শহরের অদূরে একটি ফার্মহাউসে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে তাতেও হয়রানির অন্ত নেই। কেননা, সালমানের আগমন-বার্তাটি রটে গেছে পুরো এলাকায়। আর প্রিয় অভিনেতার আসরে খবর ভক্তদের কাছে পৌঁছাতেই ফার্ম হাউসের সামনে ভিড় করছেন সবাই।

তবে ফার্ম হাউসের সামনে ভিড় করা পর্যন্তই শেষ। সাল্লুর ধারেকাছেও কাউকে ঘেঁষতে দেয়া হচ্ছে না। হাতমেলানো বা ছবি তোলা তো দূরের কথা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশকে সালমানের নিরাপত্তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন। পুলিশকর্মীরাও দিনরাত এক করে পাহারা দিচ্ছেন।

জানা গেছে, সালমানের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রায় ১ হাজার পুলিশ। অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। এ নিয়ে উত্তরপ্রদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো আড়ালে কানাঘুষা করলেও জোরালো প্রতিবাদ বলতে যা বোঝায়, তা এখনও করেনি। কেন্দ্রীয় চরিত্রটির নাম সম্ভবত সালমান খান বলেই হয়তো এতো নিরাপত্তার ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা