,

আস্থার প্রতিদান দিতে চান মাহমুদউল্লাহ

photo-1460468981স্পোর্টস ডেস্ক : টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-যে ঘরানার ক্রিকেটই হোক না কেন, বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ভরসার নাম মাহমুদউল্লাহ। কখনো ব্যাট হাতে, আবার কখনো বল হাতে দলের সাফল্যে অবদান রেখেই চলছেন তিনি। জাতীয় দলের হয়ে বেশ কিছুদিন ধরে দারুণ সাফল্য পাওয়া এই ক্রিকেটার এবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান।

আসন্ন প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। লটারিতে সর্বপ্রথম শেখ জামাল তাঁকে বেছে নিয়েছে। দলটি তাঁর প্রতি যে আস্থা রেখেছে, তারই প্রতিদান দিতে চান তিনি।

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘জাতীয় দল হোক আর ঘরোয়া আসর, যখন যে দলে খেলে থাকি, আমার চেষ্টা থাকে নিজের সেরাটা দেওয়ার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং প্রতিটি ক্ষেত্রেই আমার চেষ্টা থাকে ভালো কিছু করা। হয়তো সব সময় সাফল্য পাওয়া সম্ভব নয়। তবে কখনোই নিজের চেষ্টার কোনো ঘাটতি থাকে না।’

তবে দল তাঁর প্রতি যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে চান মাহমুদউল্লাহ, ‘খুবই ভালো লাগছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব আমার ওপর যে আস্থা রেখেছে। এখন আমার দায়িত্ব সেই আস্থার প্রতিদান দেওয়া। আমি দৃঢ় আশাবাদী দলকে সাফল্য এনে দিতে।’

এবারের আসরে শেখ জামাল অবশ্য তারুণ্যনির্ভর দল গঠন করেছে। এই দল নিয়ে ভালো করা চ্যালেঞ্জ বলেই মনে করেন মাহমুদউল্লাহ, ‘আমাদের এই দলে তরুণ ক্রিকেটারদের আধিক্য এটা ঠিক। আমার বিশ্বাস, তরুণ ক্রিকেটাররা এই সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগাবে। তবে এটাও ঠিক, এই দল নিয়ে ভালো করা কিছুটা চ্যালেঞ্জই বটে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে