,

ডি সিলভার স্থলাভিষিক্ত হচ্ছেন জয়সুরিয়া

Jayasuriya-1স্পোর্টস ডেস্ক : আবারও শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদে বসতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। বোর্ড তার নিয়োগের বিষয়টি অনেকটাই নিশ্চিত করে ফেলেছে। তবে এখন শুধু ঘোষণা দেওয়ার আনুষ্ঠানিকতা বাকি। এক্ষেত্রে ক্রীড়ামন্ত্রীর অনুমোদন বাকি রয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেটে বোর্ডের (এসএলসি) প্রেসিডেন্ট থালিঙ্গা সুমাথিপালা বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটকে একটি নতুন পথে নিতে বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ফলে আমরা নির্বাচকদের নতুন চেয়ারম্যান হিসেবে সনাথ জয়সুরিয়াকে নিয়োগ দিতে চাচ্ছি।’
বর্তমান নির্বাচক অরিবন্দ ডি সিলভা শুধুমাত্র টি২০ বিশ্বকাপের জন্য নির্বাচক প্রধানের দায়িত্ব নিয়েছিলেন। পরে তিনি চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানান। আর তার পরিবর্তেই জয়সুরিয়াকে নেওয়ার কথা ভাবছে এসএলসি। এছাড়াও বোর্ড আরও কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও কথা বলেছেন। যদিও পছন্দের দিক দিয়ে এগিয়ে রয়েছেন জয়সুরিয়াই। এই পদে নিয়োগ প্রাপ্তির পর প্রথম কাজই হবে ইংল্যান্ড দলের আসন্ন সফরের জন্য দল নির্বাচন করা।
১১০টি টেস্ট, ৪৪৫টি ওয়ানডে এবং ২৬৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা জয়সুরিয়ার অভিজ্ঞতা দলের বেশ কাজে আসবে বলেই মনে করছে বোর্ড। যদিও এর আগে ২০১৪ সালে টি২০ বিশ্বকাপ জয়ী দলের প্রধান নির্বাচকের দায়িত্বেও ছিলেন তিনি। ২০১৫ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি দুই বছর এই দায়িত্ব পালন করেছেন। পরে তিনি এই দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে