,

মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান অবিস্মরণীয়’ আখাউড়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

haqueব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান অবিস্মরণীয়’। ত্রিপুরাবাসীর সহযোগিতায় মাত্র ৯ মাস যুদ্ধ শেষে বিশ্বের ইতিহাসে বাংলাদেশ নামক একটি মানচিত্রের জন্ম হয়। ত্রিপুরাবাসীর কাছে বাংলাদেশ অনেক ঋণী। গতকাল বুধবার বিকালে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরার আগরতলায় যাওয়ার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রাম’ এবং ‘বঙ্গবন্ধুর জীবনের স্মরণীয়’ ঘটনা’ নামে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে তিনি সেখানে যান।
আখাউড়া স্থলবন্দর সীমান্তে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ত্রিপুরা রাজ্যের এডিএম আর কে নোয়াতিয়া, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন অফিসের সহকারি কমিশনার মনিরুজ্জাম। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব, পৌর মেয়র তাকজিল খলিফা, আখাউড়া সদর বিজিবি কোম্পানী কমান্ডার মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবু সাঈদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা