,

আলিয়ার কাছে সেরা অভিনেতা শাহরুখ

Aliaবিনোদন ডেস্ক : ২০১২ সালে করন যোহরের নির্মাণে আলোচিত ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর মাধ্যমে বলিউডে পা রেখেই অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে নেয়া অভিনেত্রীর নাম আলিয়া ভাট। এরপর বেশ কয়েকটি সিনেমায় শীর্ষস্থানীয় অভিনেতার সঙ্গে কাজ করেছেন। বক্স অফিস মাতিয়েছে সেসব সিনেমাও, কিন্তু তারপরও আলিয়ার চোখে এখন পর্যন্ত সেরা পুরুষ অভিনেতা বলিউড বাদশা শাহরুখ খান-ই!

হ্যাঁ। ‘ইংলিশ ভিংলিশ’ নির্মাতা গৌরি সিন্ধের আসন্ন ছবিতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে প্রথমবার অভিনয়ের সুযোগ পেয়েছেন ‘হাইওয়ে’ খ্যাত তারকা অভিনেত্রী আলিয়া ভাট। এরইমধ্যে ছবিটির প্রথম লুকের জন্য শুটিংও করেছেন। আর এই অল্প ক্ষণের অভিজ্ঞতা থেকেই বলিউড বাদশা শাহরুখকে তিনি সেরা অভিনেতা বলে আখ্যা দিলেন।

আসন্ন ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে আগেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আলিয়া। বলেছিলেন, এটা তার জন্য পরম পাওয়া। আর এবার অভিনয়ের সুযোগ পেয়েই শাহরুখকে সেরা অভিনেতা বললেন তিনি। সম্প্রতি ‘কাপুর এন্ড সন্স’ ছবির প্রমোশনে গিয়ে শাহরুখের সঙ্গে অল্প সময়ের অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, যখন ছবির শুটিং শুরু হয়, তখন সত্যিই আমি ভিষণ নার্ভাস ছিলাম। আমি যাদের সঙ্গে এতদিন কাজ করেছি, তাদের মধ্যে শাহরুখ আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা কো-স্টার!

উল্লেখ্য, বর্তমানে শকুন বত্রের সিনেমা ‘কাপুর এন্ড সন্স’-এর প্রমোশনে ব্যস্ত আছেন আলিয়া ভাট। ছবিটি ১৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ। অন্যদিকে শাহরুখ খান তার আসন্ন ছবি ‘রইস’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এছড়াও প্রতীক্ষায় আছে তার অভিনীত ছবি ‘ফ্যান’। যা মুক্তি পাবে আসছে এপ্রিলের ১৫ তারিখে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা