,

পরীমনির নতুন অভিজ্ঞতা

Pori moniবিনোদন প্রতিবেদক : ‘এই যে এতগুলি ছবিতে অভিনয় করলাম। এত পরিচালকের সঙ্গে কথা বললাম। কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি!’ নতুন অভিজ্ঞতার গল্প শোনাতেই পরীমনি কথা বলছেন। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে পরীমনির নতুন এই অভিজ্ঞতা হয়েছে।

‘স্বপ্নজাল’ সিনেমায় পরীমনির চরিত্রের নাম ‘শুভ্রা’। এই ছবির শুটিংয়ের প্রথম দিন থেকেই তাঁকে ‘শুভ্রা’ নামেই ডাকছেন পরিচালক। একটিবারের জন্যও পরীমনি নামে ডাকেননি। মজার এই তথ্য জানিয়ে পরীমনি বললেন, ‘বিভিন্ন সিনেমায় নানান নামে অভিনয় করেছি। কিন্তু কোনো পরিচালক শুটিংয়ের সময় আমা​কে চরিত্রের নাম ধরে আমাকে ডাকেননি। ডেকেছেন পরী নামেই। এখন বুঝছি, চরিত্রের নামে ডাকলে অনেক সুবিধা হয়।’

সেই সুবিধার কথাও বললেন পরীমনি। ‘এই নাম ধরে ডাকার কারণে চরিত্রে ঢোকার জন্য কাজটি অনেক সহজ। এই যেমন স্বপ্নজাল সিনেমার শুটিংয়ের সময় আমি ভুলেই গিয়েছিলাম যে আমি পরীমনি। আমি সব সময় শুভ্রাতেই ডুবেছিলাম। এটাই তো বড় সুবিধা।’

‘স্বপ্নজাল’ ​সিনেমার শুটিংয়ের সময় আহত হয়েছিলেন পরী। প্রয়োজনীয় চিকিৎ​সাসেবা শেষে এখন তিনি সুস্থ। খুব শিগগির আবার শুটিংয়ে ফিরবেন। চাঁদপুরের শুটিংয়ের পরপরই স্বপ্নজাল সিনেমার পুরো দল যাবে কলকাতায়।

তারপরই শেষ হবে শুটিং। সেলিম জানালেন, কাজ শেষ করে এ বছরই মুক্তি দেওয়ার ইচ্ছে ‘স্বপ্নজাল’। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল ক্রিয়েশন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা