,

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

m cOURTব্রাহ্মণবাড়িয়ায় জাকারিয়া মাহমুদ (৩১) ও তানিম মিয়া (১৮) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের দক্ষিণ পৈরতলার বাড়ি থেকে তাদেরকে আটক করে।
কারাদণ্ডাদেশ প্রাপ্ত জাকারিয়া শহরের দক্ষিণ পৈরতলা মহল্লার মৃত ফজলু মিয়ার ছেলে এবং তানিম একই মহল্লার খায়ের মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাকারিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ৫০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার জানান, দু্’জনকে ইয়াবা বিক্রি ও সেবনের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা