,

বাঞ্ছারামপুর হোসেনপুর গ্রামের খাল ভরাট ইরি বোরো জমিতে সেচ সংকটের আশংকা

clip_image002এম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের ঐতিহ্যবাহী খালটি পলিমাটি জমে ভরাট হয়ে গিয়েছে। খাল খনন না করার কারনে প্রতি বছর চৈত্র মাসে খালে পানি থাকেনা, হোসেনপুর,ছলিমাবাদ,সাহেব নগর,হায়দরনগর,আশ্রাফবাদ গ্রামের কৃষকরা উক্ত খাল থেকে মেশিনের সাহায্যে ইরি বোরো জমিতে পানি দিয়ে থাকে । স্থানীয় কৃষক মোঃ রফিক মিয়া জানান, খাল খনন না করায় সেচ সংকটের আশংকা দেখা দিয়েছে । তিতান নদী থেকে এক সময় এ খাল দিয়ে জোয়ার ভাটার পানি আসা যাওয়া করতো,তাও আজ বন্ধ হয়ে গেছে । এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান রোস্তম আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান খালটি খনন করার জন্য কর্তৃপক্ষকে জানানোর পর ও কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করছেন না । এলাকাবাসীর দাবী জরুরী ভিত্তিতে খালটি খনন করা হউক ।

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা