,

এবার যৌথ প্রযোজনার সিনেমায় সোহমের সঙ্গে তিশা

tishaবিনোদন প্রতিবেদক : এবার ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমায় নাম লেখাতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নুসরাত ইমরোজ তিশা। অনন্য মামুনের ‘তোর নামে লিখেছি হৃদয়’ সিনেমায় তিশার বিপরীতে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় নায়ক সোহমকে।

বাংলাদেশের নায়িকার সঙ্গে সোহমের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে বিদ্যা সিনহা মিমের বিপরীতি অভিনয় করেছেন সোহম। তবে কলকাতার নায়কের বিপরীতে এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন তিশা।

তিশা এবং সোহম ছাড়াও এতে আরও অভিনয় করবেন— সুচরিতা, মিশা সওদাগর, ডন, কলকাতার খরাজ মুখার্জি, সুপ্রিয় প্রমুখ। এ মাসের শেষ দিকে শুরু হবে দৃশ্যধারণ। সিনেমাটির জন্য গান তৈরি করছেন হাবিব ওয়াহিদ, নাভেদ পারভেজ, আকাশ প্রমুখ।

সিনেমাটি বাংলাদেশের এসএস মাল্টিমিডিয়া ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করবে।

অনন্য মামুনের সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করবেন ওপার বাংলার ভুবন চ্যাটার্জি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা