,

বই বেরুচ্ছে কবি সঞ্জয়ের

 

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এখন মুক্ত মানুষ। কিছুদিন আগেও তিনি জেলে ছিলেন। জেলে তার নম্বর ছিল সি-১৬৬৫৬। জেলে থাকা অবস্থায় এ অভিনেতাকে নানা রকম ছোট খাটো কাজ করতে হয়েছে। কাগজের ঠোঙা তৈরি, টিনের কৌটা তৈরি থেকে শুরু করে জেলের রেডিওতে জকি হিসেবে কাজ করেছেন তিনি। এগুলোর পাশাপাশি নিজের জীবনের গল্পও লিখেছেন এ অভিনেতা। আর তার সেই গল্প নিয়ে এবার তৈরি হচ্ছে বই।

Dutta

 

১৯৯৩ সালে মুম্বাইয়ের বোমা হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে পুনের ইয়েরওয়াড়া জেলে দীর্ঘদিন কারাভোগ করছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ৫৬ বছর বয়সি এ অভিনেতা তার দণ্ডের মেয়াদ শেষ করে গত ২৫ ফেব্রুয়ারি জেল থেকে মুক্ত হয়েছেন। জেলে বসে দুই কারাসঙ্গীর সঙ্গে মিলে প্রায় ৫০০ টির বেশি কবিতা লিখেছেন সঞ্জয় দত্ত। এখন সেই কবিতাগুলো নিয়ে একটি বই প্রকাশ করবেন এ অভিনেতা। বইটির নাম রাখা হবে ‘সালাখেন’।

 

এ বিষয়ে সঞ্জয় দত্ত বলেন, ‘আমি কিছু লিখেছিলাম এবং এখন ‘সালাখেন’ নামে একটি বই প্রকাশ করতে চাই। আমরা এটি প্রকাশকদের দেখাব। আমি এবং আমার দুই কারাসঙ্গী সমীর ও জিশান মিলে ৫০০ টি কবিতা লিখেছি। তারা আমার সঙ্গে রেডিও স্টেশনে ছিল। সবগুলোই হিন্দিতে লেখা।’

তবে লেখালেখিতে নিয়মিত হতে চান না সঞ্জয় দত্ত। আবার ফিরতে চান অভিনয়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাকে কয়েকটা দিন আমার পরিবারের সঙ্গে থাকতে দিন। আমি তাদের সঙ্গে কিছু সময় থাকতে চাই। আমি কাজকে খুব মিস করি। পাশাপাশি মিস করি লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন সবকিছু।’

 

যদিও এখনো নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি সঞ্জয়। তবে শোনা গেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত একটি সিনেমার কাজ প্রথমে শুরু করবেন তিনি। এটিই হবে তার জেল থেকে ফেরার পর প্রথম কাজ।

এছাড়া রাজকুমার হিরানি পরিচালিত মুন্না ভাই সিরিজের তৃতীয় কিস্তিতে দেখা যেতে পারে এ অভিনেতাকে। পাশাপাশি ধামাল সিনেমার তিন নম্বর সিক্যুয়েল নির্মাণের চিন্তা করছেন পরিচালক ইন্দ্র কুমার। সেখানে দেখা যেতে পারে সঞ্জয়কে। ও মাই গড সিনেমার পরিচালক উমেশ শুক্লা সঞ্জয়কে নিয়ে একটি সিনেমা নির্মাণ করেত চান। সঞ্জয় যখন জেলে ছিলেন তখন সিনেমাটির চিত্রনাট্য সঞ্জয়ের স্ত্রী মান্যতাকে দেখিয়েছিলেন শুক্লা।

 

 

অন্যদিকে সঞ্জয় দত্তের জনপ্রিয় কান্তি সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তাও এ অভিনেতাকে নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে