,

ক্রিকেট জ্বরে কাঁপছেন তারকারা

2016_03_06_16_07_13_emDKRMYuYP2CYEINtTSQo8MTOnpUhO_originalবিনোদন প্রতিবেদক : আর মাত্র কয়েক ঘণ্টা পর এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। এ কারণে গত দুদিন ধরেই ক্রিকেট উত্তেজনায় কাঁপছে পুরো দেশ। আর তাতে শামিল হয়েছেন বিনোদন জগতের তারকারাও। ফলে ফাইনাল ম্যাচের টিকেট নিয়ে কাড়াকাড়ি, ফেসবুকের প্রোফাইল ছবিতে লাল-সবুজ বর্ণের ছটা সর্বপরি বাংলাদেশ দলকে উৎসাহ ও সমর্থন দিতে তারকারাদের বাড়াবাড়ি সবকিছুই যেন এক হয়ে মিশেছে মিরপুরের শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এশিয়া কাপের সেমি ফাইনালে পাকিস্তানকে হারানোর পর থেকেই শুরু হয়ে যায় বাংলাদেশ বন্দনা। যার প্রথম আঘাতটি আসে ফাইনাল ম্যাচের টিকেটের উপর। সাধারণ মানুষ থেকে তারকারা সবাই হন্য হয়ে ছুঁটতে থাকেন একটি টিকেটের আশায়। মূলত ভারত বদের বিশাল মুহূর্তটি স্টেডিয়ামে বসে স্বচোক্ষে দেখাই তাদের ইচ্ছা। কিন্তু কেউ কেউ টিকেট পেলেও, অনেক তারকাই মাঠে বসে খেলা দেখতে পারছেন না। এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী ও সংবাদ উপস্থাপিকা লোপা হোসাইন বলেন, ‘টিকিটের জন্য হাহাকার চারিদিকে, আমিও আছি সে দলে। ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরবের সম্মুখ সাক্ষী হতে ভীষণ মন চাইছে। তাই মাঠে যেতে পারি বা না পারি, যেখানে বসেই খেলা দেখি না কেন, বাংলাদেশ,বাংলাদেশ চিৎকার থামবে না। ক্ষমতাবানদের দাপটে সাধারণ মানুষের ক্রিকেট ভালোবাসা চাপা পড়তে পারে না।’

এদিকে সবাই যখন টিকেট নিয়ে আক্ষেপ করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ তখন শুটিংয়ের জন্য ঢাকার বাইরে অবস্থান করছেন। যদিও সেমি ফাইনালের ম্যাচটি মাঠে বসেই দেখেছিলেন। তার ভাষায়, ‘আফসোস ফাইনাল ম্যাচটা মাঠে বসে দেখতে পারছি না। একটা ধারাবাহিকে শুটিংয়ের জন্য ঢাকার বাইরে আছি। খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমার মন বলছে আজ বাংলাদেশ জিতে যাবে।’

উপরের দুজনের খেলা দেখা নিয়ে আক্ষেপ থাকলেও, অভিনেতা চঞ্চল অবশ্য ভিন্ন ব্যবস্থা করেছেন। তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচটি পুরো পরিবার নিয়ে নির্মাতা বৃন্দাবন দাশের বাসায় বসে দেখব। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাব। এতে আলাদা আনন্দ আছে। তাছাড়া বাসাটা তখন মিনি স্টেডিয়াম মনে হয়।’

‘আমরা আজকে জিতবো। অবশ্যই জিতবো। এটা আমার বিশ্বাস। বিশ্বাসটা কিন্তু আশারও অনেক উর্দ্ধে। বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে আমি গর্বিত। বিশেষ করে মাশরাফিকে নিয়ে। তিনি খুব ভালো মানুষ। ভালো অধিনায়ক। অনেকের প্রতিভা থাকলেও ভালো অধিনায়ক হতে পারেনা। সেক্ষেত্রে মাশরাফি উদাহরণ হতে পারে। তার দেশপ্রেম আমাকে অনুপ্রানিত করে। তার মতো মানুষ ঘরে ঘরে দরকার।’- এমন প্রত্যয় ছুঁড়ে দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

বাঁধনের মতো ক্রিকেটর জ্বরে কাঁপছেন বিনোদন জগতের অন্যান্য তারকারাও। ফলে ফাইনাল ম্যাচের টিকেট নিয়ে কাড়াকাড়ি, ফেসবুকের প্রোফাইল ছবিতে লাল-সবুজ বর্ণের ছটা সর্বপরি বাংলাদেশ দলকে উৎসাহ ও সমর্থন দিতে তারকারাদের বাড়াবাড়ি সবকিছুই যেন এক হয়ে মিশেছে মিরপুরের শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। হাই ভোল্টেজ এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিমের পাশে আছে তারকারা। ফেসবুকে জানিয়েছেন প্রিয় দলকে শুভকামনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা