,

অবশেষে শুটিংয়ে আঁচল

achol_jugantor_6002বিনোদন প্রতিবেদক : অনেকটা অবসরেই ছিলেন চিত্রনায়িকা আঁচল। হাতে কাজ না থাকায় স্বেচ্ছায় এ অবসর নিয়েছেন বলেও অনেকের ধারণা। এ ছাড়াও বেশ কিছুদিন আগে তল্পিতল্পা গুটিয়ে শহর ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার গুজবও উঠেছিল এ নায়িকার নামে। কিন্তু না, গুজবকে উড়িয়ে দিয়েছেন তিনি।

বলেছেন, এ ধরনের কিছুই ঘটেনি। একশ্রেণীর মানুষ তার ইমেজ নষ্ট করতেই পিছনে লেগেছিল। এবার অবসর ভেঙে নির্মাতা তারেক শিকদারের ‘দাগ’ ছবিতে শুটিং শুরু করেন তিনি। ছবিটির শুটিং গত মাসের শেষের দিকে শুরু হলেও আঁচলের অভিনীত দৃশ্যের শুটিং শুরু হয়েছে শুক্রবার। এ ছবিতে বাপ্পী সাহার বিপরীতে দেখা যাবে তাকে। এ ছাড়াও এ ছবিটিতে আঁচলের সৎবোনের চরিত্রে অভিনয় করছেন আরেক নায়িকা বিদ্যা সিনহা মিম।

ছবিটির শুটিংয়ে অংশগ্রহণ প্রসঙ্গে আঁচল বললেন, ‘দীর্ঘদিন পরে কাজের ছন্দ ফিরে পেয়ে বেশ ভালো লাগছে। দারুণ একটি গল্পের ছবি এটি। ছবিটির জন্য এই মুহূর্তে আমরা সিলেটে শুটিং করছি। যা আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে’।

উল্লেখ্য, কয়েক দফা নায়িকা পরিবর্তন করায় সিনেমাপাড়ায় বেশ সমালোচনা হয় ছবিটি নিয়ে। তবে সবশেষে আঁচল আর মিমকে চূড়ান্ত করেই শুরু করা হয় ছবিটির শুটিং।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে