,

আপনার সন্তান লম্বা হচ্ছে না ?

Prakriti-mother-and-baby1-450x300আপনার শিশুটি ডিম বা মাছ খেতে চায় না৷ ক্লাসের বাকি সবাই যেখানে তরতর করে বেড়ে উঠছে, তখন আপনার শিশুটির উচ্চতা তুলনামূলক কম৷ এর কারণ হল প্রোটিনের অভাব৷ প্রয়োজনের তুলনায় কম প্রোটিন জাতীয় খাবার খেলে তা শিশুর স্বাভাবিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়৷ এই একই কারণে স্বাভাবিক উচ্চতাও লাভ করে না শিশুরা৷ উন্নয়নশীল দেশগুলিতে প্রোটিনের অভাবে শিশুদের উচ্চতা কমে যাচ্ছে৷ নতুন এক সমীক্ষায় জানা গিয়েছে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলিতে পর্যাপ্ত খাবার ও প্রোটিনের অভাবে শিশুদের দেহের গঠন জন্ম থেকেই ভঙ্গুর প্রকৃতির হয়৷ শুধু তাই নয় স্বাভাবিক উচ্চতাও তারা লাভ করে না৷ ৩০০ জন আফ্রিকান শিশুর ওপর একটি সমীক্ষা চালানো হয়েছে৷ তাদের রক্ত পরীক্ষা করে গবেষকরা জানতে পেরেছেন প্রায় সব শিশুর দেহেই প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড প্রয়োজনের চেয়ে ২০ শতাংশ কম৷ আর এই কারণেই তাদের দেহের সঠিক বৃদ্ধি ব্যাহত হয়৷ তাদের উচ্চতাও বৃদ্ধি পায় না| ই-বায়ো-মেডিসিন নামক একটি জার্নালে সম্প্রতি এই সমীক্ষার কথা প্রকাশিত হয়েছে৷ দুধ, ডিম, ডাল, মাছ, সোয়াবিন জাতীয় খাবারে বেশি পরিমাণে প্রোটিন থাকে যা শিশুকে তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে৷ পিছিয়ে পড়া দেশগুলিতে দারিদ্রের পরিমাণ বেশি বলে অপুষ্টিতে ভোগে বাচ্চারা৷ তাই অন্যান্য খাবারে খরচ না করে এই ধরনের খাবার জোগাড় করতে পারলে উচ্চতায় দ্রুত বেড়ে উঠবে শিশুরা৷

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির