,

নারীর যৌনতা : যে ৪টি তথ্য কেউ দেবে না

 
লাইফস্টাইল ডেস্ক : অনেকেই মনে করেন, মেনোপজে আগ পর্যন্ত নারীদের যৌন আকাঙ্ক্ষা একইরকম থাকে। আবার অনেকের মতে, বয়সের বিভিন্ন স্তরে চাহিদার উত্থান-পতন ঘটে। এখানে বিশেষজ্ঞরা নারীরা বয়সের ভিত্তিতে যৌনতা সম্পর্কে এমন ৪টি তথ্য দিচ্ছেন যা অন্য কেউ দেবে না।

 

 

১. অনেকেই শুনে থাকবেন যে তিরিশের পর নারীদের যৌন আকাঙ্ক্ষা তুঙ্গে থাকে। আর এটা চল্লিশের আগে পর্যন্ত ধারাবাহিক হয়। কিন্তু এ কথা সবার জন্যে ঠিক নয়। স্ট্যানফোর্ড হেলথ কেয়ারের ফিমেল সেক্সুয়াল মেডিসিন প্রোগ্রামের গবেষক লিয়া এস মিলহেইজার বলেন, নারীদের বিশের পর টেসস্টোটেরন হরমোনের ক্ষরণমাত্রা কমে যায়। এই হরমোন যৌন আকাঙ্ক্ষা তৈরি করে। তিরিশের কোঠায় পেশাজীবন, সংসার, সন্তান ও সম্পর্কের নানা টানাপড়েনে যৌন আকাঙ্ক্ষা হ্রাস পেতে পারে।

 

 

২. মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে শুষ্কতা চলে আসতে পারে। এর কারণ একই- টেসস্টোটেরনের মাত্রা কমে যায়। এটা হতে পারে জন্মবিকতিকরণ পিল খাওয়ার কারণে। পিল খান এমন ২৮ শতাংশ নারীর এ সমস্যা দেখা যায়। জন্মবিরতিকরণ পিল টেসস্টোটেরনের মাত্রা কমিয়ে দেয়। এক ধরনের প্রোটিন উৎপাদান করে যা টেসস্টোটেরন প্রবাহে বাধা দেয়। ফলে রক্তে এর মাত্রা কমে যায়। এসব তথ্য দেন মাউন্ট সিনাই হাসপাতালের ডিপার্টমেন্ট অব অবস্টেটরিকসের ক্লিনিক্যাল প্রফেসর অ্যালিসা ডিউয়েক। এর কারণে যৌনতার সময় শুষ্কতা অনুভব করবেন। তখন বিষয়টি উপভোগ্য মন হবে না।

 

 

৩. হয়তো ধরে নিয়েছেন, আরো বেশি উপভোগ করতে সপ্তাহে দুই বা তিন বার মিলিত হবেন। কিন্তু এ সংখ্যাটা অনেক কমেও আসতে পারে যা সবচেয়ে বেশি উপভোগ্য হয়। সোশাল সাইকোলজিক্যাল অ্যান্ড পারসোনালিটি সায়েন্স-এর এক গবেষণায় বলা হয়, দম্পতিরা সপ্তাহে একবার সেক্স করাকে সবচেয়ে বেশি উপভোগ্য বলে মত দিয়েছেন। আরেক গবেষণায় ৩০ হাজার মানুষের তথ্য নেওয়া হয়েছে। দেখা গেছে, সপ্তাহে দুই বার সেক্স করা মানেই যে সুখ দ্বিগুন হয়ে যাবে তা সত্য নয়। বয়স বৃদ্ধির সঙ্গে যৌনতা যত কমিয়ে দেওয়া যায় ততই উপভোগ্য হয়ে ওঠে।

 

Sexy

৪. বয়সের সঙ্গে নারীর চূড়ান্ত তৃপ্তিলাভ দ্রুততর হয়ে যায়। ন্যাশনাল সার্ভে অব সেক্সুয়াল হেলথ অ্যান্ড বিহেভিয়ারে এ তথ্য দেওয়া হয়। যৌনতায় নারী চূড়ান্ত তৃপ্তি আসে অর্গাজমের মাধ্যমে। বয়স যত বাড়বে এটা তত দ্রুত আসবে। এর অর্থ হলো, চর্চার মাধ্যমে তারা বুঝে ফেলেন কিভাবে অর্গাজমের দেখা মেলে। বিশের কোঠায় নারীরা যৌনতাকেই অর্গাজমের একমাত্র মাধ্যম বলে মনে করেন। আর তিরিশের কোঠায় উপলব্ধি করে কিভাবে স্পর্শ এবং চিন্তার সমন্বয়ে কাজটি করা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে