,

শৈশবটাকে ফিরিয়ে আনুন ৫ উপায়ে

 
লাইফস্টাইল ডেস্ক : বয়সটা ভালোই হয়েছে। হোন আপনি টিনএজার বা তরুণ বা মধ্যবয়সী, সেই শৈশবের স্মৃতি কখনোই মলিন হয় না। সেই সময়ে ফিরে যেতে মন চায় বার বার। কিন্তু কি সম্ভব? বিশেষজ্ঞরা জানিয়েছেন বেশ কিছু উপায়ের কথা। এর মাধ্যমে সহজেই শৈশবের উচ্ছলতা ফিরে পাবেন।

উত্তেজনা প্রকাশ করুন :
বয়সের ভাবগাম্ভীর্যতা ধরে রাখার চেষ্টা করবেন না। শিশুরা মনের কোনো ভাব লুকায় না। এমনকি কর্মক্ষেত্রেও এমনটা থাকা যায়। যেমন-
১. অফিসে ভাব বজায় রেখে কাজ করবেন না। এতে নিজের মধ্যে নেতিবাচক বিষয়গুলো প্রতিষ্ঠা পেতে থাকবে।

২. সঙ্গী-সঙ্গিনী যখন কোনো ডিনার পার্টির প্রস্তাব করেন, তখন তা এড়িয়ে যাবেন না।

৩. সন্তানরা উত্তেজনা নিয়ে কোনো কাজ করলে আপনিও তাদের উত্তেজনায় সামিল হোন।

 

ভালোবাসা প্রকাশ করুন :
এর জন্যে মনের ভাব প্রকাশকে বাধাগ্রস্ত করবেন না। এর জন্যে যা করবেন-

১. সঙ্গী-সঙ্গিনীকে বলুন তাকে কতটা ভালোবাসেন। কাছে না থাকলে ফোনে বলুন কিংবা টেক্সট করুন।

২. প্রিয় কোনো স্বজনকে বলুন তাদের কত কাল দেখেন না। তাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করুন।

৩. বন্ধুকে বলুন তাদের বন্ধুত্বের কত দিন পূর্ণ হলো। বিষয়টা বিশেষ আয়োজনে উপভোগ করতে পারেন।

 

দুশ্চিন্তার জানান দিন :
জীবনের যা আনন্দ তার পুরোটাই উপভোগ করেন- এমন বিষয়ের কৃত্রিম প্রকাশ নাই বা করলেন। মানুষ মাত্রই দুশ্চিন্তা আসবে। আবার দুশ্চিন্তা যে সব সময় নেতিবাচক তা নয়। ইতিবাচকভাবে চিন্তা করুন। যা করতে পারেন-

১. আগ্রহী হয়ে উঠুন। নতুন সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করুন। খেলায় প্রিয়দল হেরে গেলে দুঃখ প্রকাশ করুন।

২. রোমাঞ্চপ্রিয় হয়ে উঠুন। আসছে ছুটির দিনে অভিযানে বেরোনোর পরিকল্পনা করুন।

৩. সামাজিকতা পালন করুন। সহকর্মী বা প্রতিবেশী বা সদ্য পরিচিত কারো সঙ্গে রেস্টুরেন্টে লাঞ্চ করে আসুন। তাকে বাড়িতে দাওয়াতও দিতে পারেন।

 

অজ্ঞতা স্বীকার করুন :
এমন ভাব নিবেন না যে আপনি সব জানেন। এটা ইতিবাচক আচরণ। যা করতে পারেন-

১. আলাপচারিতার মাঝে কোন বিষয় বুঝতে না পারলে তার জানান দিন। কোনো কিছুর ব্যাখ্যা দিতে অনুরোধ করুন। নিজের মতামত দিন।

২. সদ্য পরিচিত কারো সঙ্গে কথা বলছেন। কিন্তু বুঝতে পারছেন না তারা কোথা থেকে এসেছেন। তারা কোথায় থাকেন জিজ্ঞাসা করুন। সেখানকার উল্লেখযোগ্য বিষয় সম্পর্কে জানতে চান। মানুষ, খাবার বা ঐতিহ্যবাহী যেকোনো বিষয়ে জানতে চাইতে পারেন।

৩. শিশুরা কোনো খেলা খেলছে। কিন্তু বুঝতে পারছেন না ওরা কি খেলছে। নতুন একটি খেলা সম্পর্কে জেনে নিন। আপনিও তাতে যোগ দিতে পারেন।

happy-1

বিশ্বাস প্রকাশ করুন :
নিজেকে খুবই সন্দেহপ্রবণ বলে তুলে ধরবেন না। মানুষ মিথ্যা বলে, প্রতারণা করে এবং দুর্নীতি করে। তাই বলে অনেকের ওপর বিশ্বাস স্থাপন করতে হয়। এটা এসেও যায়। তাই কারো ওপর বিশ্বাস আসলে তা প্রকাশ করতে দ্বিধা করবেন না। যা করতে পারেন-

১. একজন জনপ্রিতিনিধির প্রতি বিশ্বাস আনার চেষ্টা করুন। তার কর্মপরিকল্পনা বা অতীত দেখে কাউকে পছন্দ করে নিতে পারেন।

২. সঙ্গী বা সঙ্গিনীর প্রতি বিশ্বাস স্থাপন করে তার জানান দিন।

৩. সন্তানদের প্রতি বিশ্বাস আনুন। তারা ঠিকমতো লেখাপড়া করবে এবং বাবা-মায়ের কথা শুনে চলবে ইত্যাদি বিষয়ে বিশ্বাস আনুন। এর জানান দিতেও ভুল করবেন না।

এসব কাজ করে আপনি শিশু হয়ে যেতে পারবেন না। শৈশবে যে অদ্ভুত ভালোলাগা অনুভূতি কাজ করতো তা ফিরে পাবেন অনাবিল আনন্দে ভরে উঠবে মন। শৈশবের সেই আনন্দ এবং চিন্তার উদ্রেক ঘটিয়েই সে সময়টাকে ফিরিয়ে আনা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে