,

ওজন কমানো নিয়ে ভুল ধারণা

 

লাইফস্টাইল ডেস্ক : ওজন কমাতে অনেকে হয়তো উঠেপড়ে লাগেন। আর ওজন কমানোর ভুলভাল রীতি মেনে চলতে থাকেন। এতে বরং উল্টো ফল হতে পারে। অনেকেই ওজন কমানোর সময় কার্বোহাইড্রেট জাতীয় খাবার একেবারেই বাদ দিয়ে দেন। সত্য হলো, ওজন কমাতে গেলে বা স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ দিলে চলবে না। প্রতিদিন সমপরিমাণ ব্যায়াম করুন।
ওজন কমাতে দ্রুত ফলাফলের জন্য জিমে গিয়ে কঠোর ব্যায়ামের প্রয়োজন নেই। এতে বরং ওজন আরো বেড়ে যেতে পারে। ভারসাম্যপূর্ণ খাবারের পাশাপাশি প্রতিদিন হাঁটলে বা দৌড়ালে ওজন এমনিতেই কমবে। চর্বি সব সময় খারাপ নয়, ভালো চর্বিও কিন্তু রয়েছে।

1455420739-620x330
আর সেগুলো শরীরের জন্য জরুরি। যেমন জলপাইয়ের তেল, অ্যাভোক্যাডো, বাদাম, নারকেলের মাখন এগুলো কিন্তু ভালো চর্বি। এগুলো খেলে ওজন বাড়বে না। অনেক গবেষণায় বলা হয়, মধ্যরাতে খেলে ওজন বেড়ে যায়। তবে বিষয়টি নিয়ে তর্ক রয়েছে। মূল বিষয়টি হলো, ঘুমানোর কতক্ষণ আগে আমরা রাতের খাবার খাচ্ছি। বিশেষজ্ঞরা ঘুমানোর দুই ঘণ্টা আগে রাতের খাবার খাওয়ার পরামর্শ দেন।
অনেকে ওজন কমাতে বাজার থেকে লো ফ্যাট-জাতীয় খাবার কিনে খান। স্বাদ বাড়াতে এগুলোর মধ্যে চিনি ও অন্যান্য উপাদান যোগ করা হয়। এতে উল্টো ক্ষতিই হয়। অনেকে ভাবেন বেশি ব্যায়াম করলে বেশি খাবার খেলেও অসুবিধা নেই। তবে বিশেষজ্ঞরা বলেন, ওজন কমাতে খাওয়া এবং ব্যায়াম দুটির দিকেই সমানভাবে নজর দিতে হবে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির