,

ইনিংস পরাজয়ের সামনে নিউজিল্যান্ড

australia-newjiland-sm20160214085529স্পোর্টস ডেস্ক : বিদায়ী অধিনায়কের শততম ম্যাচেই ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিদের চেয়ে এখনো ২০১ রানে পিছিয়ে আছে কিউইরা। অথচ হাতে আছে মাত্র ৬টি উইকেট।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৬২ রানের পর নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল নিউজিল্যান্ড। দুই ওপেনার টম লাথাম ও মার্টিন গাপটিল ৮১ রানের জুটি করেন। গাপটিল ৪৫ রানে সাজঘরে ফিরলেও লাথাম তুলে নেন অর্ধশত। তবে এরপর স্কোরকে বেশিদূর নিতে পারেননি এই ব্যাটসম্যান। ৬৩ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর কেন উইলিয়ামসন ২২ রানে সাজঘরে ফিরে গেলে বিপদে পরে স্বাগতিকরা। আর নিজের শততম ম্যাচে প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন কিউই অধিনায়ক ম্যাককালাম। ব্যক্তিগত ১০ রান করে সাজঘরে ফিরে গেছেন তিনি।

তবে ম্যাককালাম ব্যর্থ হলেও সকালটা রাঙিয়েছেন অস্ট্রেলিয়া ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি করেছেন ২৩৯ রান। আর এ ইনিংসের মধ্য দিয়ে শচীনের ১২ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন ভোজেস। টেস্টে এক বারও আউট না হয়ে সর্বাধিক রান করার রেকর্ড এত দিন ছিল শচীনের। এবার এই রেকর্ড নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার ভোজেস। দুই ডিসমিসালের মাঝে ভোজেসের সবচেয়ে বেশি রানের রেকর্ডটি থেমেছে ৬১৪ রানে। ভোজসের সঙ্গে দিন শুরু করতে নামা পিটার সিডলের ব্যাট থেকে এসেছে ৪৯ রান।

উল্লেখ্য, ওয়েলিংটনে প্রথম ইনিংসে ১৮৩ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৫৬২ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা