,

ড্র করেও ফাইনালে বার্সেলোনা

photo-1455165991স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে ৭-০ গোলে হারিয়ে ফাইনাল প্রায় নিশ্চিতই করে ফেলেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগের ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে তাই জয় না পেলেও খুব বেশি ক্ষতি হয়নি কাতালানদের। ১-১ গোলে ড্র করেও পেয়ে গেছে ফাইনালের টিকেট। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের জয় পাওয়ার পর ফাইনালে বার্সাকে খেলতে হবে সেভিয়া বা সেল্টা ভিগোর বিপক্ষে।
প্রথম লেগে ৭-০ গোলে এগিয়ে থাকায় দ্বিতীয় লেগের ম্যাচে দলের প্রায় সব তারকা খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছিলেন বার্সা কোচ লুইস এনরিকে। মাঠে নামেননি লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ, ইনিয়েস্তা, জেরার্ড পিকেসহ অনেকেই। তার পরও ম্যাচের প্রায় পুরোটা সময়ই বলের দখল ছিল বার্সার কাছে।
৩৯ মিনিটে অবশ্য বার্সাকেই হজম করতে হয়েছিল ম্যাচের প্রথম গোলটি। বাঁ পায়ের শটে গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দিয়েছিলেন আলভারো নেগ্রেডো। ৮৪ মিনিটে বার্সেলোনার পক্ষে সমতাসূচক গোলটি করেছেন ক্যামেরুনের মিডফিল্ডার উইলফ্রিড কাপটোম।
সেমিফাইনালে বড় ব্যবধানের জয়ের পর গত মৌসুমের মতো এবারও কোপা দেল রে শিরোপা জয়ের পথে অনেকখানি এগিয়ে গেছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র করে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়েছে লুইস এনরিকের বার্সা। ২০১০-১১ মৌসুমে ২৮টি ম্যাচে অপরাজিত ছিল পেপ গার্দিওলার দল। এবারের মৌসুমে বার্সা অপরাজিত আছে ২৯টি ম্যাচে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে