,

শূন্য রানে অলআউট!

download (6)ক্রিকেট ম্যাচে শূন্য রানে তো ব্যাটসম্যান আউট হতেই পারেন। সেটা কোনো বিস্ময় জাগায় না। কিন্তু দলের কোনো ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেননি, স্কোরবোর্ডে কোনো রান জমা না হতেই সবাই সাজঘরে ফিরেছেন, এমনটা কি শুনেছেন কখনো? অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা সত্যিই ঘটেছে ইংল্যান্ডের একটি প্রতিযোগিতায়।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত ‘সিক্স-এ-সাইড চ্যাম্পিয়নশিপ’-এ শূন্য রানে অলআউট হয়ে সংবাদ শিরোনাম হয়েছে ব্যাপচাইল্ড নামে একটি দল। এই ইনডোর প্রতিযোগিতার প্রতিটি দলে খেলেছেন ছয়জন করে খেলোয়াড়। প্রথমে ব্যাটিং করে ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি করেছিল ১২০ রান। জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানেই অলআউট হয়েছে ব্যাপচাইল্ড। প্রতিপক্ষের বোলারদের করতে হয়েছে মাত্র ২০টি বল। ক্রাইস্ট চার্চের স্পিনার মাইক রোজ বলেছেন, ‘আমরা কল্পনাই করতে পারিনি যে ইনডোর ম্যাচে কোনো দলকে শূন্য রানে অলআউট করে দেওয়া যায়। আমি মনে হয় আমাদের দলের একমাত্র ফিল্ডার, যে ব্যাটে লেগে আসা কোনো বল স্পর্শ করতে পেরেছি।’

ক্রিকেটে অবশ্য এমন ঘটনা এবারই প্রথমবারের মতো ঘটেনি। ১৯১৩ সালে লঙপোর্ট ক্লাবও একবার গুটিয়ে গিয়েছিল শূন্য রানে। ১৯৬৪ সালে ২‌১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮.২ ওভার ব্যাটিং করে শূন্য রানে অলআউট হয়েছিল মার্টিন ওয়াল্টার্স নামের একটি ক্লাব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে