,

আফগানিস্তান প্লেট চ্যাম্পিয়ন

afganistan20160212114517স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো প্লেট কাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যুদ্ধ-বিধ্বস্ত দেশ আফগানিস্তান। শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে পরাজিত করে যুদ্ধ-বিধ্বস্ত দেশটি। যুব বিশ্বকাপে চারবারের অংশ গ্রহণে সর্বোচ্চ সফলতা তাদের ২০১৪ আসরে সপ্তম হওয়া। এবার প্লেট কাপও জিতল দলটি।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। পরে মিডল অর্ডারে মারে ও মাশিঙ্গের হাফ সেঞ্চুরিতে দুশো পার হয় দলটি। মারে ৫৩, মাশিঙ্গে ৬৬ রান করে আউট হয়। শেষ দিকে মাদেভরে ১৯ ও কেফে ৩৮ রান করলে ২১৬ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। আফগানদের পক্ষে জিয়াউর রহমান ও মুসলিম মুসা ২টি করে উইকেট নেন।

জিম্বাবুয়ের দেওয়া ২১৭ রান তাড়া করতে নেমে আফগানিস্তানের শুরুটাও ভালো হয়নি। ১২ রানেই পড়ে গিয়েছিল ১ উইকেট। এক পর্যায়ে তো ১২৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে আফগানরা। তবে ষষ্ঠ উইকেটে রশিদ খানকে সাথে নিয়ে ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে দারুণ এক জয় এনে দেন তারিক। ১৪২ বলে ১০ চার ও ২ ছক্কায় অপরাজিত ১০৬ রানের চমৎকার এক ইনিংস খেলেন তারিক। রশিদ অপরাজিত ছিলেন ৫৫ রানে। জিম্বাবুয়ের হয়ে জেরেমি ইভেস দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন ব্রেন্ডন মাভুতা, রোগারি মাগারিরা ও কুন্দাই মাতিগিমু।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ